1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা সদরের ঘোনায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

মুজাহিদ সাতক্ষীরা:
সাতক্ষীরা সদরের ঘোনা বাশিয়াপাড়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে । গত মঙ্গলবার (২৬ মার্চ) বেলা একটার দিকে ঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় ওই ঘটনা ঘটে।
একাধিক সূত্রে জানা যায়, সদরের ঘোনা মৌজায় পৈত্রিক সূত্রে আরএস ১৩১৪ নং খতিয়ানে হাল ১৪৯৩,১৪৮৯ দাগে মোট ৬০ শতক জমি দীর্ঘদিন বাসিয়াপাড়া এলাকার মৃত খোদাবক্স বেশে এর ৪ ছেলে কামরুজ্জামান,রবিউল,রফিক ও খাইরুল ইসলাম ভোগ দখল করে আসছিলেন। কিন্তু স্থানীয় মোস্তাফিজুর রহমান বাবলু ও তার ভাই ইমরান হোসেন সবুজ সহ অজ্ঞাতনামা ৫/৭ জন দলবল নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমির সীমানা প্রাচীর (ঘেরা) উপড়িয়ে দেওয়া সহ বুধবার রাতে রবিউল ইসলাম এর বাড়িতে অতর্কিত হামলা করে ভাঙচুর চালায়। এ ঘটনায় আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রকৃত ঘটনাটি আড়াল করতে মোস্তাফিজুর রহমান বাবলু তার ভাইকে দিয়ে সদর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। জমি দখলের এ চেষ্টা নিয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। এরপর ১২ জুন ২৩ তারিখে সাতক্ষীরা বিজ্ঞ আমলি আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করেন খাইরুল ইসলাম। মামলা নং-১২৯২/২৩ ঐদিনই আদালত এই জমির উপর শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ জারি করেন। সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, আদালতের ১৪৫ ধারার এই নোটিশ উভয়পক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। পরবর্তীতে বাদী-বিবাদী উভয় পক্ষের মারামারির খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন।জানতে চাইলে, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাবলু এ প্রতিবেদককে বলেন, ৬০ শতক জমির ভিতরে আমার আংশিক জমির রয়েছে। এর মালিক আমি নিজে। বাকি জায়গা সে দখল করে আছে। ঘর ভাঙচুর কিংবা ঘেরা বেড়া কাটা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে, ইমরান হোসেন সবুজ বলেন, আমি অসুস্থ। এ ব্যাপারে পরে কথা বলব।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অপেক্ষা করে ঘর ভাঙচুর ও সীমানা প্রাচীর কাটা সম্পূর্ণ বেআইনি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park