1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার পাটকেলঘাটায় সন্ত্রাসী স্টাইলে মৎস ঘের দখলের পাঁয়তারা-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩৮৬ বার পঠিত
মুজাহিদ সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে সন্ত্রাসী স্টাইলে মৎস ঘের দখলের অভিযোগ উঠেছে একদল ভুমিদূস্যদের বিরুদ্ধে। ২৫ মার্চ সোমবার সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের গাছা গ্রামের হাসখালী নামক স্থানে ঘটনাটি ঘটে। এসময় ভুমিদস্যুরা কয়েক লক্ষাধিক টাকার মাছ লুট করেছে বলে দাবী ভুক্তভোগীর। কোন উপায় না পেয়ে পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী মীর আসাদুজ্জামান। মীর আসাদুজ্জামান বলেন, খলিষখালী ইউনিয়নের গাছা মৌজার ৯১২, ৯১৭, ৯২৩, ২৪১৮, ২৪২৬ দাগের ৭২ বিঘা জমিতে মৎস ঘের করে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছিলেন তিনি।বর্তমানে সেখানে কয়েক লক্ষ টাকার মাছ ছাড়া রয়েছে।কিছু দিন ধরে তালার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি এলাকার সিরাজুল ইসলাম নামে এক ব্যাক্তি একটি জাল দলিল সৃষ্টি করে তার জমি দখলের পাঁয়তারা চালায়। বিষয়টি জানার পর ওই দলিলের বিরুদ্ধে হাইকোর্ট সহ সাতক্ষীরা অতিরিক্তি ম্যাজিট্রেট আদালতে মামলা করেন তিনি ।মামলাগুলো বর্তমানে চলমান রয়েছে। তিনি বলেন আমি আদালতে ১৪৫ ধারা করেছি তারা তা অমান্য করে আমার ঘেরের বাসার তালা ভেঙ্গে বাসার মালামালও লুট করেছে ঐ সকল সন্ত্রাসীরা। তিনি আরো বলেন, ঘটনার দিন সকালে সিরাজুল ইসলামের নেতৃত্বে মাগুরা এলাকার ময়নূল ইসলাম, প্রবীর সরকার, একই এলাকার মাসুম গাজী,শুভ,আকরাম, দলুয়া  শুক্তিয়া এলাকার আজিজ মোড়ল, আলমগীর হোসেন সহ শতাধিক লোক মৎস ঘেরে হামলা চালায়। এসময় তারা সেখানে একটি অস্থায়ী ঘর নির্মান সহ লক্ষাধিক টাকার মাছ লুট করে ।ওই সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখল যজ্ঞ বন্ধ করে দেয়।পরে পুলিশ দেখে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।এ অবস্থায় সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংক্লিষ্ট কৃর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম জানান, ওই সম্পত্তির মালিক এখন আমি নিজে। তার স্বপক্ষে সকল প্রকার কাগজপত্র রয়েছে।দখলের প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি কৌশালে এড়িয়ে বলেন, আমার নতুন জমি দেখতে কিছু লোকজন গিয়েছিল তবে কোন দখলের ঘটনা ঘটেনি। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটানাস্থল পুলিশ পরিদর্শন করেছে। শান্তি শৃঙ্খলা বজার রাখার জন্য দুপক্ষকে নিদর্শনা দেওয়া হয়েছে।আইনশৃঙ্খলা অবনতি হলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park