1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

যশোরের সর্বকনিষ্ঠ জেলা পরিষদ সদস্য কেশবপুরের টিপু সুলতান – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২১৩ বার পঠিত

জিএম.হিরোন তারেক (কেশবপুর) যশোর
সর্বকনিষ্ঠ জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন কেশবপুরের টিপু সুলতান (২৬) তিনি যশোর জেলা পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য। মো:টিপু সুলতান উপজেলায় সাবদিয়া গ্রামের মো:বাবলু গাজীর ছেলে। পেশায় একজন ছাত্র লীগ নেতা। জানা গেছে, যশোর জেলা পরিষদের ৮নং ওয়ার্ডে ৯ই মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সেই নির্বাচনে ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনে যুবলীগ নেতা টিপু সুলতান (হাতি প্রতীক) ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা খাতুন (তালা প্রতীক) পেয়েছেন ৫১ ভোট। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ওই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৫৯ জন। এর ভেতর ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ উপনির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অন্যদের ভেতর আব্বাস আলী (টিউবওয়েল) ২৮ ভোট, জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা) ৩ ভোট ও আলতাফ হোসেন বিশ্বাস (উটপাখি) ২ ভোট পেয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা অফিসার আব্দুর রব

বাংলাদেশের মধ্যে এই প্রথম সব থেকে কম বয়সের সদস্য, তিনি বাংলাদেশের মধ্যে সর্বকনিষ্ঠ,মাত্র ২৬ বছর বয়সে জেলা পরিষদের নির্বাচিত সদস্য হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন টিপু সুলতান কেশবপুর উপজেলার সাবদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৯৭ সালের ১২ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন টিপু সুলতান।
সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন টিপু সুলতান। সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেন সর্বকনিষ্ঠ ওই জেলা পরিষদ সদস্য। জনগণের চাপে সদ্য সমাপ্ত যশোর জেলা পরিষদ উপ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন টিপু সুলতান। সেই নির্বাচনে ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। মাত্র ২৬ বছর বয়সে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যশোর জেলা পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য তিনি।নবনির্বাচিত যশোর জেলা পরিষদ সদস্য টিপু সুলতান সাংবাদিক দেরকে বলেন, জনগণের সেবা করতে বয়সে কোনো বাঁধা নয়। প্রয়োজন জনসেবার মানসিকতা। সুন্দর সমাজ গঠন আর কেশবপুর উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, ও শিক্ষা শেখ যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে জেলা পরিষদের এ জেলা পরিষদের সদস্য পদের ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park