1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

যশোর কেশবপুরে কালিয়ারই এসবিএল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

জি.এম.হিরোন তারেক কেশবপুর যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে কালিয়ারই এসবিএল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ওই অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাগত বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুনজুর রহমান। এসময় বক্তৃতা করেন, বিদ্যুৎসাহী সদস্য আব্দুল লতিফ, সাংবাদিক ওয়াজেদ খান ডবলু, এমএ রহমান, অভিভাবক নুরজাহান বেগম, হাবিবুর রহমান, রাধাদাস, ইকবাল হোসেন, আব্দুস সালাম, হাসিনা বেগম, আশরাফ আলি, বাদশা সানা, জাহাঙ্গির আলম, তবিবুর রহমান খান, বিল্লাল হোসেন, রুপা খাতুন, সুফিয়া খাতুন প্রমূখ। অভিভাবকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ২০০১ সালের ১ নভেম্বর বর্তমান প্রধান শিক্ষক এই প্রতিষ্ঠানে যোগদান করার পর, তিনি নিজ অর্থে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেজ প্রদান, স্কুল মাঠে ডিপটিউবল স্থাপন, খেলার মাঠ ভরাট, বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণসহ গরীব অসহায় শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে আর্থিক সহযোগীতা করে আসছেন। এছাড়া শিক্ষার মান উন্নয়নের লক্ষে তিনি নিজের অর্থে দুইজন শিক্ষানুবেশ শিক্ষক নিযুক্ত করেছেন। এছাড়া শিক্ষার্থীদের লেখা পড়ায় উৎসাহ যোগাতে তিনি ক্লাসরুমে ঘোষনা করেন, যে সকল শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ এ উতীর্ণ হবে, তাকে তার নিজ খরজে বিমান ভ্রমন করাবেন। তার ঘোষনা অনুযায়ী গত ২০২২ সালে ওই বিদ্যালয় হতে রাধা দাসের ছেলে সাগর দাস এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ লাভ করলে তাকে তিনি বিমানে করে ঢাকায় নিয়ে যান এবং ঢাকা ভ্রমণ শেষে তার পিতা-মাতার কাছে পৌছাইয়ে দেন বলে,তার মাতা রাধা দাস এসব কথা বলেন। অভিভাবকরা আরো বলেন, প্রধান শিক্ষক মোঃ মুনজুর রহমানের বিরুদ্ধে একটি মহল আজ ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু প্রধান শিক্ষক এই প্রতিষ্ঠানে না থাকলে আমাদের সন্তানদের অন্য প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করাবো। তারা এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্বজাগ থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় শহীদ লেপটেন্ট এন্ডমাসুদ মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক জি এম সাজ্জাত হোসেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে প্রতিষ্ঠানের সকল শিক্ষর্থীরা ওইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিদ্যালয় চত্বরে একটি মানববন্ধন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park