1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

জামিনে মুক্ত রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ডন- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

মাটি মামুন রংপুর।
জামিনে মুক্ত হলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন।
বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাকে বরণ করা হয় কারাগারের ফটক থেকে।
রোববার (৩ মার্চ) সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি
সেখানে কয়েকশ নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
পরে নগরীতে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে তাকে বাড়িতে আনা হয়।
এ সময় ডনকে খোলা জীপে রাস্তার দুইপাশের লোকজনকে স্বাগত জানান।
ডনের মামলার আইনজীবী অ্যাডভোকেট আফতাব হোসেন জানান, ২০১৩ সালের ১৯ মে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে পুকুর পাড়ে নাশকতা সৃষ্টির উদ্দেশে সমেবতহওয়া এবং চকলেট বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের একটি মিথ্যা মামলা হয়।
এ মামলায় ডনসহ পাঁচ নেতাকে গত বছর ২০ নভেম্বর ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেয় রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক কৃষ্ণকান্ত রায়। এর আগে গত বছর ২৯ অক্টোবর অবরোধের সময় নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ওই মামলায় হাইকোর্টে আপিল করলে জামিন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে ১৯টি মামলা আছে। সব মামলায় জামিনে আছেন তিনি।
এছাড়াও একইদিনে জামিনে মুক্তি হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাশেদুন্নবী।মুক্ত হওয়ার পর মাহফুজ উন নবী ডন বলেন, এই জালিম সরকার মিথ্যা মামলা দিয়ে আমাকে কারান্তরীণ করেছিল। আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছি।
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে।
বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park