1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে এলডিডিপি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা নয় ছয়ের অভিযোগ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৫ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকেঃ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে’র বিরুদ্ধে খামারীদের প্রশিক্ষনের নামে প্রাণি সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) লক্ষ লক্ষ টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। প্রশিক্ষনে অংশগ্রহনকারী খামারীদের কম টাকায় নিন্মমানের জিনিস পত্র দিয়ে মোটা অংকের টাকা তছরুপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। তার নিজ জেলা সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বাড়ি এবং পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলায় চাকুরি করার সুবাদে তিনি ধরাকে সরাজ্ঞান করে চলেছেন।

জানা যায়, পিজি ও নন পিজি ৪ টি ধাপে অনুষ্ঠিত প্রশিক্ষণে ডে-১১ এর মোট বাজেট ৪,১৭,৮০০ টাকা। মোট পিজি সংখ্যা-১৪ টি। মোট সদস্য সংখ্যা ৫৪৩ জন। প্রতিজন পিজি সদস্যর দুপুরের খাবার (বিরিয়ানি)+ নাস্তা +পানি+খাতা+কলম+ফোল্ডার বাবদ সরকারীভাবে খরচ ধরা হয়েছে ৪০০ টাকা। এই খাতে মোট সরকারী হিসেবে খরচ দেয়া হয়েছে (৫৪৩/৪০০)= ২,১৭,২০০টাকা। কিন্তু এই খাতে খরচ করা হয়েছে (বিরিয়ানি ১৪০ টাকা+পানি ৮টাকা + নাস্তা ১৭ টাকা+ (খাতা+কলম+ফেল্ডার) বাবদ ২৫ টাকাসহ মোট ১৯০ টাকা। এই খাতে তিনি খরচ করেছেন (৫৪৩/১৯০)=১,০৩,১৭০ টাকা। সব কিছু বাদ দিয়ে তার কাছে অবশিষ্ট রয়েছে প্রায় ১,১৪,০০০ টাকা। একইভাবে পিজি ডে- ১২ তেও সব খরচ বাদ দিয়ে তার প্রায় ১,১৪,০০০ টাকা অবশিষ্ট রয়েছে। ডে ১১ ও ডে-১২ তে মোট ২ লক্ষ ২৮ হাজার টাকার বেশি তছরুপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একইসাথে পিজি ডে-১৩ (বর্তমান চলমান রয়েছে) এখানেও সমপরিমান টাকা তছরুপ হবে বলে আশংকা করছেন অনেকেই। এছাড়া নন পিজি অথ্যাৎ বিজিনেস প্লান বর্তমানে চলমান রয়েছে। এর সরকারী বাজেট রয়েছে মোট ১৮ লক্ষ টাকা। উপজেলার ১২ টি ইউনিয়ন এর মোট সদস্য সংখ্যা ৬০০ জন। প্রতিজন সদস্যের ব্যাগ,খাতা, কলম বাবদ সরকারীভাবে বাজেট ধরা হয়েছে ১হাজার টাকা হারে ৬০০ জনের মোট ৬ লক্ষ টাকা। কিন্তু প্রতিটি ব্যাগ, খাতা, কলম বাবদ তিনি ক্রয় করেছেন ব্যাগ ২০০ টাকা, খাতা ১০ টাকা, কলম ৫ টাকা। মোট ২১৫ টাকা হারে ৬০০ জনের ১ লক্ষ ২৯ হাজার টাকা। অবশিষ্ট্য রয়েছে ৪ লাখ ৭১ হাজার টাকার মতো। এছাড়া প্রতিদিন প্রতিজনের দুপুরের খাবার বাবদ বাজেট ৫০০ টাকা করে ২ দিনে ১ হাজার টাকা। ৬০০ জনের মোট বাজেট ধরা হয়েছে ৬ লক্ষ টাকা। সেখানে তিনি খাবার (বিরিয়ানি) ক্রয় করেছে জনপ্রতি ২ দিনে ৪০০ টাকা হারে ৬০০ জনের মোট খরচ করেছেন ২ লক্ষ ৪০ হাজার টাকা। অবশিষ্ট রয়েছে ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এই খাতে ব্যাগ ও খাবার ক্রয়ে সব কিছু বাদ দিয়ে প্রায় ৮ লাখ টাকা মতো তছরুপ করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে অসংখ্য খামারিরা জানিয়েছেন, প্রশিক্ষনের নাম বরাদ্দের সিংহভাগ টাকা তিনি নয়ছয় করছেন। বিজনেস প্লানে দুই দিনের প্রক্ষিনে ব্যাগ ও খাবারে বাজেট ছিল ২ হাজার টাকা। অথচ দুই দিনে খাবার দেয়া হয়েছে ৪০০ টাকার ও ব্যাগ দেয়া হয়েছে ২০০ টাকার। বাকী ১৪০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন। এছাড়া প্রকৃত খামারীদের অনেকেরই এই প্রশিক্ষনে নেয়া হয়নি।

নির্ভযোগ্য একটি সূত্রে জানা গেছে, তার চাকরির দ্বিতীয় কর্মস্থল অভয়নগর নোয়াপাড়া যশোর সোনালী ব্যাংক হতে তিনি ১০ লক্ষ টাকা লোন নিয়েছিলেন। তিনি সেখানে থাকাকালীন ২ লাখ টাকা পরিশোধ করেছেন। বাকী ৮ লক্ষ টাকা সাতক্ষীরার কালিগেঞ্জে যোগদানের পর পরিশোধ করেছেন।

এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দের নিকট জানতে চাইলে তিনি জানান, কোনভাবেই প্রশিক্ষণরত খামারিদের ঠকানো হয়নি এবং বরাদ্দকৃত সমুদয় টাকা প্রশিক্ষণরত খামারিদের মাঝে বুঝে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park