সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা হারুণ অর-রশিদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ গব্বর ক্ষমতা অপব্যবহার করে করছেন বিভন্ন ধরনের তালবাহানা দেখার কেউ নাই এমনই মনে করছেন তালা উপজেলা বাঁশি। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা হারুণ অর-রশিদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিন বছর ব্যাপী দায়িত্ব পালনকারী মো: আব্দুল গফ্ফারকে অপসারণ করে আগামী ১০ (দশ) কর্ম দিবসের মধ্যে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত গভর্নিং বডির রেজুলেশন, কর্মরত শিক্ষক তালিকা, দায়িত্ব প্রদান সংক্রান্ত পত্র ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অধিভ‚ক্তি নবায়নের কপি বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অত্র কলেজ গভর্নিং বডিকে নির্দেশনা প্রদান করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্মারক নং: ওহং ০২-৪/০০১৮২১/২০১৭/০২৫৮/১৪১ তারিখ: ১৫/০১/২০২৪ কিন্তু অদ্যবধি সে নির্দেশনা বাস্তবায়ন হয়নি। ইতোপূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারনের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুরূপ নির্দেশনা স্মারক নং: ০৭ (১৫২৫) জাতী:বি:/ক:প:/ ৫৪৬১৪, তারিখ: ২৯/০৬/২০২২ একই ভাবে কার্যকর করা হয়নি। ভারপ্রাপ্ত অধ্যক্ষের মেয়াদ সর্বোচ্চ ০১ বছর হলেও উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার সম্পূর্ণ অবৈধভাবে দীর্ঘ ০৩ বছর ব্যাপী উক্ত দায়িত্ব পালন করেন। উক্ত বিষয়ে এলাকাবসীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে পাটকেলঘাটা হারুণ অর-রশিদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল গাফফার তিনি জানান কমিটি আমাকে রেখেছে তাই আমি আছি তিনি তালা উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার কথা জানতে চাইলেই তিনি জানান আমি আওয়ামী লীগ করি এবং আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত আছি ও অনেক তালবাহানা করে
এ ব্যাপারে তালা উপজেলার আওয়ামী লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন এম এ গফ্ফর আমাদের দলের কোন লোক না এবং দলীয় কোন পদে নাই তিনি।এ ব্যাপারে তালা উপজেলার ও পাটকেলঘাটা বাসি অনেক এই নিয়ে খ্যাভ প্রকাশ করছেন ও উক্ত ঘটনাটির তীব্র ও নিন্দা জানাচ্ছি এ বিষয়ে প্রশাসন ও উর্দ্ধতন কর্মকর্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছেন