1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

খুলনা রেঞ্জে শ্রেষ্ঠ এসআই(নিঃ) হলেন চুয়াডাঙ্গার সুমন্ত-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার সুমন্ত খুলনা রেঞ্জে শ্রেষ্ঠ এসআই(নিঃ) নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ১০ টায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম’র সভাপতিত্বে জানুয়ারি/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি/২০২৪ মাসের বিশেষ ক্যাটাগরিতে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই(নিঃ) এর কৃতিত্ব অর্জন করেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/ সুমন্ত বিশ্বাস। এসময় রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম’র নিকট হতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন। সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন পুলিশ সুপারগণকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন, আওতাধীন জেলা ও ইউনিটের নিয়মিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড, থানা এলাকায় ওপেন হাউজ ডে, কমিউনিটি ও বিট পুলিশিং সভা, উঠান বৈঠক সহ অন্যান্য সভা করার নির্দেশ প্রদান করেন।সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ , নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা, জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট),খুলনা রেঞ্জ, মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) খুলনা রেঞ্জ, এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, খুলনা রেঞ্জের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্ট বৃন্দ এবং সিআইডি ও পিবিআই এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park