মাহমুদ হাসান রনি, দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উথলী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এডঃ আবুল হাশিম শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১০ টায় বিদ্যালয় পরিচালনা পরির্ষদ কমিটির সভাপতি আঃ মান্নান পিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান,বিদ্যায়ের পিটিএ কমিটির সভাপতি মোবারক হোসেন আহমেদ প্রদীপ।উল্লেখ্য
এসময় বিদ্যালয়ের ১৩২ মেধাবী ছাত্র ছাত্রীকে ১ লাখ ৩২ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।