1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জে দিন দুপুরে সরকারি খালে মাটি ভরাট ও গাছ কর্তন, ইউএনও বললেন ‘সব দেখার দায়িত্ব আমার না’ – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে:- কালিগঞ্জ-শ্যামনগর সড়কের পাশে গাছ কর্তন ও সরকারি খাল ভরাটের অভিযোগ উঠেছে সুশীলন নামে একটি এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলা সদরে প্রকাশ্যে ফিল্মী স্টাইলে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের পাশ্ববর্তী খালে ৭/৮ টি ডাম্পার ও একটি ভেকু দ্বারা মাটি ভরাটের মাধ্যমে দখল কার্যক্রম চালালেও প্রশাসন ছিল নির্বিকার। সোমবার বেলা ১১ টার দিকে স্থানীয়দের মাধ্যমে সরকারি খাল ভরাট গাছ কর্তনের বিষয়ে জানতে পারেন গণমাধ্যম কর্মীরা। ঘটনাস্থলে যেযে এক গণমাধ্যম কর্মী গাছ কর্তন ও সরকারি ভরাটের বিষয়টি মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশকে  অবগত করলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, সব বিষয় দেখার দায়িত্ব ইউএনওর না। আপনি স্থানীয় চেয়ারম্যানকে জানান। একজন দায়িত্বশীল কর্মকর্তার এধরণের বক্তব্যে গণমাধ্যম কর্মীরা বিস্মিত হন। 
পরবর্তীতে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহকে জানালে তিনি সরকারি দখল বন্ধ করার জন্য গ্রামপুলিশ হাফিজুর রহমানকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। কিন্তু ভরাট কাজ বন্ধ হবে না বলে গ্রামপুলিশকে জানিয়ে দেন সুশীলন এর পরিচালক আক্তারুজ্জামান পল্টু। পরে ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ জরুরি উদ্যোগ নিয়ে খাল দখল কার্যক্রম বন্ধ করে দেন। তবে এর আগেই খালটির বেশ কিছু অংশ ভরাট ও একটি মাঝারী আকৃতির নীম গাছ কেটে ফেলা হয়েছে বলে সরেজমিন দেখা গেছে। 
বিষয়টি  সুশীলনের পরিচালক আক্তারুজ্জামান পল্টুর ব্যবহৃত মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন,সড়ক ও জনপথ বিভাগের ওই জায়গা বন্দোবস্তের জন্য সাতক্ষীরা অফিসে আবেদন করা হয়েছে। বন্দোবস্তের জন্য আবেদন করে সরকারি জায়গা দখল করা যায় কিনা এমন  প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।এদিকে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করার বিষয় নিয়ে এলাকায় চলছে সমালোচনার ঝড়। অনেকেই বলছে টাকা ও ক্ষমতা থাকলে চলাচলের প্রধান সড়ক ও দখল করে নেওয়া যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park