1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিপুল ভোটে জয় লাভ করায় এবং তৃতীয়বারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে ২২ জানুয়ারি (সোমবার) সকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর মন্ত্রীর সরকারি বাসভবনে মন্ত্রীর সাথে সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণমুক্তিযুদ্ধের পক্ষে রায় দিয়েছে। তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতির অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় নৌকা প্রতীকে ভোট প্রদান করেছেন। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামী দিনে দেশের উন্নয়ন-অগ্রগতি আরো বেগবান হবে।
লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিজ্ঞচিত্র যে রায় প্রদান করেছে তা সঠিক ও যথার্থ। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষতা, প্রজ্ঞা, সততা ও গতিশীল নেতৃত্বের ফলে বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল। পুনরায় শেখ হাসিনাকে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ায় দেশের উন্নয়ন অগ্রগতি আরো গতিশীল হবে। তিনি দেশের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি জননেত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সুস্থতা ও দীর্ঘায়ু এবং সফলতা কামনা করেছেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, সদস্য কবি ও লেখক মোস্তাক আহমেদ, কবি মায়ারাজ, ডা. মোঃ মিজানুর রহমান ও ডা. মোঃ মাহফুজুর রহমান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park