মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা উদ্যোগে তাদের ২০২৩ সালের কর্মকান্ডের সফলতা – ব্যর্থতা নিয়ে মত বিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় দামুড়হুদা শাখার আয়োজনে অফিস কার্যালয়ে সাংবাদিকদের সাথে বাৎসরিক এ সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্প সমন্বয়কারি উম্মে ছালমা।বিশেষ অতিথি ছিলেন, সমন্বয়কারি ফরহাদ আলী খাঁন ও দামুড়হুদা অফিস প্রধান দিল তৈহিদা পারভীন।
সভায় প্রধান অতিথি জানান, গত এক বছরে (২০২৩) মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখা ২৫ টা অভিযোগ পেয়ে মিমাংসা করেছেন ১০, মিমাংসা না হওয়ায় কোর্টে মামলা করেছেন ৪ টি, খারিজ করেছে ১২ টি ও১টি চলমান রয়েছে। একজনকে ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর খোরপোষ আদায় করে দিয়েছেন। এছাড়া গত এক বছরে (২০২৩) মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখা গত এক বছরে বাল্য বিবাহ বন্ধ করেছেন ৪ টি, দাম্পত্য কলহ নিরসন ১৪ টি, জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা ২ টি, সামাজিক কলহ নিরসন ৫ টি ও যৌতুক বিহীন সম্পন্ন ২ টি।
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
২৩/০১/২৩