1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মহাদেবপুরে এসিআই রাইস মিলের লাখ টাকা জরিমানা- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে বেশি চাল মজুদ রাখায় এসিআই অটো রাইস মিলের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরসতিপুর বাজারে অবস্থিত এসিআই অটো ফুড্স লিমিটেডের রাইস ইউনিটে মজুদদারি বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে চাল মজুদ রাখার প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করনে। এসময় নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান, জেলা বাজার কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামরুল হাসান সোহাগ জানান, ওই মিলে বিনির্দেশকৃত ক্যাপাসিটির চেয়ে বেশি আতপ চাল অবৈধভাবেমজুদ রাখায় কৃষি বিপনণ আইন ২০০৮ এর ১৯ (১) এর ঠ ও ড ধারা মোতাবেক এসিআই অটো রাইস মিলকে এ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এছাড়া আগামী তিন দিনের মধ্যে মজুদ করা চাল বাজারে সরবরাহ করার নির্দেশ দেয়া হয়। চালের বস্তার গায়ে বিক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য লেখা থাকায় সকল বস্তা থেকে প্রাইস ট্যাগ খুলে বিক্রিত মূল্যের নতুন প্রাইস ট্যাগ লাগাতে বলা হয়েছে।
সম্প্রতি নওগাঁর বিভিন্ন হাটে বাজারে চালের দাম বৃদ্ধি পায়। এজন্য মজুদদারিকে দায়ি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মজুদদারি বিরোধী এ অভিযান পরিচালনা করা হলো।
উল্লেখ্য, গতবছর ২৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ অভিযানের সময়ও এই এসিআই মিলে বিপুল পরিমাণ চিকন চাল দুই মাসের অধিক সময় ধরে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। নিয়মানুযায়ী চাল এক মাসের বেশি মজুদ রাখা দন্ডনীয়। সেসময় অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম এসিআই ফুডস লিমিটেডের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছিলেন। এবছর একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হলো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park