1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা পুলিশের খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা পুলিশ খুলনা রেঞ্জের অধিনে ১০ জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
সোমবার বেলা ১০ টায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএমের সভাপতিত্বে নভেম্বর-ডিসেম্বর২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বর ২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় চুয়াডাঙ্গা জেলা খুলনা রেঞ্জর শ্রেষ্ঠ পুলিশ সুপার; শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ দফাদারের ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে। পরে
খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএমের নিকট হতে ডিসেম্বর ২৩ মাসের চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা শ্রেষ্ঠ পুলিশ সুপার ও জেলার পুরস্কার; শ্রেষ্ঠ এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা; শ্রেষ্ঠ এএসআই(নিঃ) রেয়াজুল ইসলাম, আলমডাঙ্গা থানা; এবং নভেম্বর২৩ মাসে শ্রেষ্ঠ এসআই(নিঃ) নীতিশ বিশ্বাস, দর্শনা থানা; শ্রেষ্ঠ এএসআই(নিঃ) মারুফুল ইসলাম; শ্রেষ্ঠ দফাদার মোঃ কাউসার আলী, সুলতানপুর ইউনিয়ন, দর্শনা থানা, চুয়াডাঙ্গার পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, গত জানুয়ারি/২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে চুয়াডাঙ্গা সদর সার্কেল ও শ্রেষ্ঠ থানা হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা, মার্চ২৩মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে চুয়াডাঙ্গা এবং মে২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় জেলা পুলিশ, চুয়াডাঙ্গা শ্রেষ্ঠ জেলা; শ্রেষ্ঠ সার্কেল; শ্রেষ্ঠ এসআই; শ্রেষ্ঠ এএসআই এবং সর্বশেষ অক্টোবর২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা চুয়াডাঙ্গা খুলনা রেঞ্জর শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই সহ সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের
অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ মোঃ নিজামুল হক মোল্যা, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ খুলনার নওরোজ হাসান তালুকদার, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট),জয়দেব চৌধুরী বিপিএম-সেবাসহ খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপার, খুলনা রেঞ্জের কমান্ড্যান্ট (এসপি), ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপারবৃন্দ এবং পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
১৫/০১/২৩

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park