1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

যশোর চৌগাছায় ২৬ কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ৮৫ হাজার টাকা বাসা ভাড়া বকেয়া মাসের পর মাস সরকারি বাসায় বসবাস, রাজস্ব বঞ্চিত সরকার—দেখার যেন কেউ নেই

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত বাংলো, ফ্ল্যাট ও ডর্মেটরিতে বসবাসকারী ২৬ কর্মকর্তা-কর্মচারীর কাছে প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকা বাসা ভাড়া বকেয়া পড়েছে। দীর্ঘদিন ধরে বাসা ভাড়া পরিশোধ না করেই অনেকে সরকারি আবাসনে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নামে বকেয়া ও ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে সম্ভাব্য রাজস্ব। বিষয়টি দেখার যেন কেউ নেই।
জানা গেছে, যশোরের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা চৌগাছা ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। উপজেলা প্রতিষ্ঠার পর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের আবাসিক ব্যবস্থা গড়ে তোলা হয়। এর মধ্যে রয়েছে চেয়ারম্যানের বাংলোসহ মোট দুইটি বাংলো, ছয়টি ভবনে ২৪টি ফ্ল্যাট এবং একটি ডর্মেটরি। বাংলো বাড়িতে সাধারণত গেজেটেড কর্মকর্তারা এবং ফ্ল্যাট বাসাগুলোতে নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারীরা বসবাস করেন।
উপজেলার ২৪টি ফ্ল্যাটের মধ্যে বর্তমানে ২১টি ফ্ল্যাটে পরিবার বসবাস করছে বলে জানা গেছে। বাকি ৪/৫টি ফ্ল্যাট বিভিন্ন অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ডর্মেটরিতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ১৪ থেকে ১৬ জন কর্মকর্তা-কর্মচারী বসবাস করেন। সব মিলিয়ে উপজেলার সরকারি বাংলো, ফ্ল্যাট ও ডর্মেটরিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বসবাস করছেন।
তবে অভিযোগ রয়েছে, এসব কর্মকর্তা-কর্মচারীর অনেকে দীর্ঘদিন ধরে সরকারি বাসা, বাংলো ও ডর্মেটরির সিটের ভাড়া পরিশোধ না করেই বসবাস করছেন। ফলে দিন দিন বকেয়া টাকার পরিমাণও বাড়ছে।
সবচেয়ে বেশি বকেয়া পিআইও শামসুন্নাহারের
অভিযোগ অনুযায়ী, চৌগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামসুন্নাহারের কাছে সবচেয়ে বেশি বাসা ভাড়া বকেয়া রয়েছে। তিনি প্রায় তিন বছর ধরে উপজেলার সরকারি বাসায় বসবাস করলেও একটি টাকাও বাসা ভাড়া দেননি বলে অভিযোগ রয়েছে। জুন ২০২৬ পর্যন্ত মাসিক ৩ হাজার টাকা হিসাবে তিন বছরের বাসা ভাড়া বাবদ তাঁর কাছে ১ লাখ ৮ হাজার টাকা বকেয়া পড়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের কাছে ১৭ মাসের ৫১ হাজার টাকা, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ওবাইদুল ইসলামের কাছে ১৪ মাসের ৪২ হাজার টাকা, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক সোহেল রানার কাছে ১২ মাসের ৩৬ হাজার টাকা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার (মুদ্রাক্ষরিক) শাহজালালের কাছে ৯ মাসের ২৭ হাজার টাকা বাসা ভাড়া বকেয়া রয়েছে বলে জানা গেছে।
এছাড়া লাইসিয়াম স্কুলের শিক্ষক ও উপজেলা মসজিদের ইমাম শাহজাহান আলীর কাছে ১২ মাসের ৩৬ হাজার টাকা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী শরিফুল ইসলামের কাছে ছয় মাসের ১৮ হাজার টাকা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আব্দুর জব্বারের কাছে তিন মাসের ৯ হাজার টাকা বাসা ভাড়া বকেয়া রয়েছে বলে অভিযোগ রয়েছে।
ডর্মেটরির ১৪ জনের কাছেও বকেয়া
উপজেলার ডর্মেটরিতে বসবাসরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ১৪ জন স্টাফের কাছেও জুন ২০২৬ পর্যন্ত মাসিক ৫০০ টাকা হারে সিট ভাড়া বকেয়া রয়েছে। সব মিলিয়ে তাদের কাছ থেকে প্রায় ৭২ হাজার টাকা বকেয়া রয়েছে বলে জানা গেছে।
এছাড়া উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসের ১৭ মাসের ৫১ হাজার টাকা, উপজেলা তথ্য অফিসের ২৫ মাসের ৭৫ হাজার টাকা, উপজেলা সেটেলমেন্ট অফিসের তিন মাসের ৯ হাজার টাকা এবং উপজেলা মডেল রিসোর্স সেন্টার ও ইসলামিক ফাউন্ডেশন অফিসের ১৭ মাসের ৫১ হাজার টাকা বাসা ভাড়া বকেয়া রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বরাদ্দ না থাকলেও বাংলোতে এসি ল্যান্ড!
অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা চেয়ারম্যানের বাংলো বাড়িতে বসবাস করছেন সহকারী কমিশনার (ভূমি)। তবে ওই বাংলো তাঁর নামে বরাদ্দ নেই বলে অভিযোগ রয়েছে। এরপরও তিনি ওই বাংলোতে বসবাস করছেন এবং এর জন্য কোনো ভাড়া পরিশোধ করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।
এভাবে দীর্ঘদিন ধরে সরকারি বাংলো, ফ্ল্যাট ও ডর্মেটরিতে বাসা ভাড়া বকেয়া রেখে কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের কারণে চৌগাছা উপজেলায় মোট প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকা বাসা ভাড়া বকেয়া পড়েছে বলে জানা গেছে।
এতে একদিকে সরকার নিয়মিত রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নামে বকেয়া টাকার পরিমাণও বাড়ছে। সরকারি আবাসনের ভাড়া আদায়, বরাদ্দ এবং বকেয়া সংক্রান্ত বিষয়ে নিয়মিত তদারকি না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টদের বক্তব্যএ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহারের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, তাঁর কোনো বকেয়া নেই এবং তিনি সম্পূর্ণ বাসা ভাড়া পরিশোধ করেছেন। তিনি বলেন, “আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমি জানাতে পারেন।”
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ইউনুস আলী বলেন, এ সংক্রান্ত কোনো চিঠি তাঁদের কাছে আসেনি। তাই বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। সম্পূর্ণ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানেন বলেও তিনি জানান।
উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে ফোনটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।
সরকারি আবাসনের বকেয়া ভাড়া আদায়, কার নামে কোন বাসা বরাদ্দ রয়েছে এবং বরাদ্দ না থাকা সত্ত্বেও কেউ সরকারি বাংলো বা আবাসনে বসবাস করছেন কি না—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park