
নিজস্ব প্রতিবেদক দেবহাটা, সাতক্ষীরা:
সরকার দেশব্যাপী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করলেও সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বয়রা এলাকায় আবদুল সালাম (পিতা মাহবুব) কথিত মাদক সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে—এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আব্দুস সালাম (পিতা: মাহাবুর)। অভিযোগকারী পক্ষের দাবি, তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে দেবহাটার বিভিন্ন এলাকায় তার সহযোগীদের মাধ্যমে সরবরাহ করেন। সহযোগী হিসেবে রাজু সরদার (পিতা: লেওকাত সরদার), মইদুল ইসলাম (পিতা: ইন্তাজ ইসলাম), বাদশা (পিতা: অজ্ঞাত) এবং ফয়সাল (পিতা: আইজুল)-এর নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হলেও প্রভাবশালী এই চক্রের কারণে এলাকায় মাদক বেচাকেনা বন্ধ হচ্ছে না। তারা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।