1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলা, দ্রুত শনাক্তের আশ্বাস প্রশাসনের

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে আপত্তিকর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একটি ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ক্রাইম সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগের সূত্রে জানা গেছে, https://www.facebook.com/share/19L5LFqKMK/ এই ফেসবুক আইডির বিরুদ্ধে আজ মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে রয়েছেন দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আল আমিন সরদার।অভিযোগে বলা হয়েছে, ওই ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। একই সঙ্গে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন শুকুর আলী, ইউপি সচিব আবুল কালাম আজাদ, শামসের আলী এবং তালা উপজেলার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত আলমগীরসহ আরও কয়েকজন।
মামলার বাদীপক্ষের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্ট ফেসবুক আইডির প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
মামলার পর সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বলে বাদীপক্ষ জানিয়েছে। প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে আইডিটির ব্যবহারকারী ও সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আল আমিন সরদার বলেন, সাংবাদিকতা ও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালিয়ে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং সংশ্লিষ্ট অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তাধীন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park