1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেস্টুরেন্টটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত

গাইবান্ধায় একটি রেস্টুরেন্টে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেস্টুরেন্টটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় আমির উদ্দিন নামের রেস্টুরেন্টের অভিযুক্ত এক কর্মচারীকে জনরোষ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলর খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রীজসংলগ্ন (বাধ সংলগ্ন নদীর তীর) অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্ট’ এ ঘটনা ঘটে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত আমির উদ্দিন (৪০) সদর উপজেলার দাঁড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি ‘জাফলং রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকেই ওই রেস্টুরেন্টে অনৈতিক কর্মকাণ্ড হয়ে আসছিল। আজ দুপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে ওই রেস্টুরেন্টের এক কর্মচারী। পরে বিষয়টি জানতে পেরে শত শত স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ওই রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেয়।অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ছয়-সাত বছরের একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটি আগুনে পুড়িয়ে দেয়। একই সময় রেস্টুরেন্টের আমির উদ্দিন নামের এক কর্মচারীকে পুলিশ জনরোষ থেকে উদ্ধার করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। যদি তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি আরো বলেন, একই সাথে স্থানীয়দের অন্যান্য অভিযোগের বিষয়গুলোও খতিয়ে দেখছে পুলিশ।গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন বলেন, স্থানীয়দের খবরে আগুন লাগার খবরে আমরা তাৎক্ষণিক রওনা করি। কিস্তু ঘটনাস্থলের কিছুটা আগেই স্থানীয় উত্তেজিত জনতা আমাদেরকে ঘটনাস্থলে যেতে বাধা দেন। ফলে আমরা পৌঁছাতে পারিনি। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park