1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

৫৭ বছর বয়সে ১৮ তম বিয়ে বর্তমান স্ত্রী ৭ জন ! নারী কেলেঙ্কারিতে সেঞ্চুরি পাইকগাছর জালাল এবার তালার এক কলেজ পড়ুয়া মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃপাইকগাছার শতাধিক নারী কেলেঙ্কারির হোতা জালাল গাজীর (৫৭) এবার ১৮ তম বিয়ের খবরে ফুঁসে উঠেছে অন্যান্য স্ত্রী ও এলাকাবাসী। সম্প্রতি , বিয়ের ঘটনাকে কেন্দ্র করে পাইকগাছা উপজেলার বাঁকা বাজারে গণধোলাইয়ের স্বীকার হয়েছে, বহু বিবাহের নায়ক জালাল।জানাযায়,পাইকগাছা উপজেলার চাদখালী ফতেপুর গ্রামের মৃত আঃ রাজ্জাক গাজীর পুত্র জালাল উদ্দিন গাজী (৫৭) এবার সাতক্ষীরার তালা উপজেলার হরিহর নগর গ্রামের দিদারুল গোলদারের কলেজ পড়ুয়া মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে করেছেন। এ পর্যন্ত তার ১৮টি বিয়ের খবর পাওয়া গেছে, এলাকাবাসীর দাবি তার অলিখিত আরও কয়েক ডজন বউ রয়েছে।
এলাকাবাসী জানায়, জালালের বিয়ের কোন হিসাব নেই, যেখানেই যাই, সেখানেই বিয়ে করে।
তার দু্ঃচরিত্রের কারণেই সংসার টেকেনি একটিও ! ১১জন স্ত্রীর ডিভোর্স হলেও বাকী ৬ জন তালাক ছাড়াই সংসার ত্যাগী। ৬ ঘরে ৬ টি সন্তান রয়েছে, জালাল সেখানে যাতায়াতও করে। তার ১৭ নং স্ত্রী পাইকগাছা উপজেলার বাকা এলাকার রাবেয়া বেগম নামের এক বিধবাকে কয়েক মাস আগে বিয়ে করেন। তিনি জানান, জালালের ১৯ বছরের মেয়েকে বিয়ে দিয়ে নিজেই ২২ বছরের কলেজ পড়ুয়া এক মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে করছেন। একারণেই শনিবার বাঁকা বাজার এলাকায় গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী জানায়, সুদখোর মহাজন জালাল এক সময় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।শিক্ষাগত কোন যোগ্যতা না থাকলেও
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাইকগাছার চাঁদ খালী, কাটাখালী, বাঁকা তালা উপজেলার মুড়াগাছা, হরিহর নগর, শাহপুর, আশাশুনীর বটদাল থেকে খরিয়াটি পর্যন্ত একক আধিপত্য ছিল জালালের। যুবলীগ নেতা পরিচয়ে জালাল ঘের দখল ,ঘাট দখল, চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকার মানুষ। এলাকাবাসী আরও জানায়, কাগজ কলমে তার ১৮ টি বিয়ে থাকলেও জালালের অলিখিত আরও কয়েক ডজন বউ রয়েছে।জালালের টার্গেট অসহায় গরীব ঘরের সুন্দরী নারী। তার সর্বশেষ টার্গটের স্বীকার আশাশুনির দুর্গাপুর কলেজের ২য় বর্ষের ছাত্রী, তালা উপজেলার হরিহর নগরের দিদারুল গোলদারের কলেজ পড়ুয়া মেয়ে,আশাশুনি দর্গাপুর কলেজের ২য় বর্ষের ছাত্রী। ফতেপুর গ্রামের আকরাম গাজী, মুদি দোকানদার হাসান সাহ , আমিনুর রহমান , জেবারুল ইসলাম জেবা সহ অনেকেই জানান, প্রথমে টাকা দিয়ে ঘটক(মাধ্যম) পাঠিয়ে মোবাইল নং সংগ্রহ পর্যন্ত ঘটকের কাজ। এরপর জালাল মেয়ের অভিভাবক কে মোটা অংকের উপহারে তুষ্ট রাখে । তুষ্টের সুবাদে শুরু হয় জালালের ব্লাকমেইল! নগদ অর্থ , স্বর্ণালংকার দেওয়ার প্রলোভন দেখিয়ে পরনারীকে ট্যুরে নিয়ে যাওয়া, সপিং করে দেওয়া, ভালো ডাক্তার দেখানোর নামে ঘর থেকে বের করে, স্ত্রী পরিচয়ে চলাফেরা করে জালাল। এরপর অশ্লীল ভিডিও ধারণ সহ বশে রাখতে ব্যাংক একাউন্ট খুলে, চেকের পাতা ছিঁড়ে, স্টাম্পে সহি করে নেয়। অবাধ্য হলেই প্রতারণা মামলা ঠুকে দেয় জালাল । পরবর্তীতে ব্লাকমেইল করে মেয়ের পরিবার থেকে উল্টো টাকা আদায় সহ বিচ্ছেদ ঘটাতে বাধ্য করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভাড়া মোটরসাইকেল চালক জানান, নারী লোভী জালালের টার্গেট এলাকার গরীব অসহায় পরিবারের সুন্দরী মেয়ে বা বউ । রোকেয়া খাতুন নামের তার এক স্ত্রী জানান, জালালের বিয়ের কোন হিসাব কিতাব নেই, সে একজন ভয়ঙ্কর নারী লোভী প্রতারক, সে শতাধিক মেয়ের জীবন নষ্ট করেছে। জালাল কয়রার এক মেয়েকে বিয়ে করে, তার শুশুরের এক নিকট আত্মীয়ের মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে যায়। আরেক স্ত্রী খুকু মনি জানান, আশাশুনির খরিয়াটি, বটদাল, কয়রা কাটাখালী, গদাইপুর, খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় সে ১৫/ ২০ বিয়ে করেছে। অধীকাংশ বিচ্ছেদ হলেও কাগজ কলমে এখনো তার ছয়টি স্ত্রী বর্তমান! তাদের সাথে সম্পর্ক ও যাতায়াত রয়েছে। আরেক স্ত্রী সুমা বেগম জানান, ওর সাথে বিয়ের পর থেকেই যন্ত্রনায় আছি, আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, আমার চেক নিয়ে প্রতারণা করেছে ও। সর্বশেষ ১৮ তম স্ত্রী দুর্গাপুর কলেজের ২য় বর্ষের ছাত্রী দীপা জানান, কালাম নামের এক ঘটকের মাধ্যমে সে আমাদের বাড়ীতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ঘটক কালাম বলে তার কোন বউ নেই। আমাকে নগদ ৫ লক্ষ টাকা দেনমোহর, স্বর্ণালংকার দেওয়ার প্রলোভনে আমাকে ভুয়া কাবিননামা করে। আমার সাথে প্রতারণা করে, আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। এখন তার অন্য স্ত্রীদের তালাক দিয়ে আমাকে নিয়ে ঘর করবে, আমার পাওনা বুঝে দিবে নইলে আমি মামলা করবো।স্থানীয় ইউপি সদস্য, আনিছুর রহমান বিশ্বাস জানান, শালিশ বিচার আর করে পারিনা, ওদের তিন ভাইয়ের বিয়ের কোন ইয়াত্তা নেই! পাইকগাছা চাঁদখালি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ সরদার জানান, এমন অনেক ঘটনা শুনেছি, তবে আমি দায়িত্বে আসার পর এ ধরনের অভিযোগ নিতে অপারগতা জানিয়ে দিয়েছি।
এব্যাপারে জালালের কাছে জানতে চাইলে, সে দাম্ভিকতা র সহিত বলেন, আমি ১শ বিয়ে করেছি, আর ১হাজার নারীর ইজ্জত নষ্ট করেছি, তাতে আপনার সমস্যা কি?
এ ঘটনায় প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park