1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা, আহত আব্দুল কর

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

শেখ মাসুদ হাসান মনি সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালতের প্রধান ফটকের সামনে প্রতিপক্ষের হামলায় আব্দুল করিম (৪৬) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেই একদল হামলাকারী লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আদালতপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত আব্দুল করিম কালিগঞ্জ উপজেলার গান্ধুলিয়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
তিনি জানান, একই এলাকার মৃত ফেরাজতুল্লাহ গাজীর ছেলে মশিউর রহমান তার বিরুদ্ধে সম্প্রতি একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই মামলায় জামিনে থাকা অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) জেলা ও দায়রা জজ আদালতের সেশন মামলা নং-৮৩৬/২৬-এ হাজিরা দিতে তিনি আদালতে আসেন।তার অভিযোগ, সকাল ১০টার দিকে আদালতের বারান্দায় একদল ব্যক্তি তাকে মারধরের চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্য ও কোর্ট স্টাফরা তাকে উদ্ধার করে এজলাসের ভেতরে নিয়ে যান। পরে শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে আদালত কোর্ট চত্বরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে সংশ্লিষ্টদের সতর্ক করেন।শুনানি শেষে অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় বাড়ি ফেরার উদ্দেশ্যে আদালত চত্বর ত্যাগ করার সময় জজ আদালতের প্রধান ফটকের সামনে পুনরায় হামলার শিকার হন আব্দুল করিম। তার অভিযোগ, কালিগঞ্জ উপজেলার গান্ধুলিয়া গ্রামের মশিউর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা মল্লিকপাড়ার আরিফুল আলম (৪০) হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে মশিউর রহমান লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এ সময় মারুফ হোসেন, মাহমুদুল হাসান আসিক, মোজাফফর হোসেন, শাহিনুর রহমান, মীর শাহিনুর, মনির হোসেন, সোহরাব হোসেন ও শফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন হামলায় অংশ নেয় এবং তারা নগদ ২০ হাজার টাকা ও একটি আই ফোন ছিনিয়ে নেয় বলে তিনি দাবি করেন।
পরে পুলিশ ও স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও হামলাকারীরা বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি সদর থানায় মামলা করতে যাওয়ার সময়ও তাকে পুনরায় বাধার মুখে পড়তে হয়। পরে তিনি গোপনে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
এ ঘটনায় দিনভর আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মশিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন আহত আব্দুল করিম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park