1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার আরও দুইজনকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
রোববার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতরা হলেন- আড়াইহাজারের মাহমুদ ও সোনারগাঁয়ের জাকির হোসেন।
সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত ১টার দিকে বাগরী গ্রামের বিলের পাড়ে আট থেকে দশজনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে ছুটে গিয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে।এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দুইজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে বিলে ঝাপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুই ডাকাতকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ডাকাত দলের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগরী গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আজ সোমবার সোনারগাঁ থানায় মামলা হবে বলে জানান তিনি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park