1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সোনারগাঁওয়ে গাড়িচাপায় টাইলস ব্যবসায়ী নিহত-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২০৪ বার পঠিত

মোঃ মানিক জেলা প্রতিনিধি (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দ্রুত গতির গাড়ির চাপায় এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন।রোববার (৩১ মার্চ) বিকেলে ঐতিহাসিক আমিনপুর এলাকায় গাড়ি চাপায় তিনি নিহত হন।নিহত ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫) সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মসলেউদ্দিনের ছেলে।দিলীপকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা. মোশারফ হোসেন সিজান তাদের ওপর চড়াও হয়ে কক্ষ থেকে বের করে দেন। একপর্যায়ে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এ ঘটনায় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইব্রাহিমকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। নিহতের লাশ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নিহতের ভাতিজা যোবায়ের হোসেন জানান, উপজেলার সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মসলেউদ্দিনের ছেলে ওয়াহিদ হোসেন দিলীপ কামাল ভূঁইয়া মার্কেটে দোকান নিয়ে টাইলস ব্যবসা করেন। রোববার বিকেলে তিনি আদমপুর বাজারে যাওয়ার পথে আমিনপুর এলাকায় সাদা রঙের সোনারগাঁ উপজেলা সহকারী কমিশরার (ভূমি) মো: ইব্রাহিমের সরকারি গাড়ি দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে দিলীপকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।সূত্র জানায়, সাদিপুর ইসলামিয়া সিনিয়র আলীম মাদরাসায় গভর্নিংবডির নির্বাচনে দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে এসিল্যান্ড মো: ইব্রাহিম, এসিল্যান্ড কার্যালয়ের প্রধান সহকারী দিপাল দেবনাথ ও কর্মচারী সোহানকে বহন করে গাড়িটি। এ সময় দ্রুত গতিতে এসে আমিনপুর এলাকায় গাড়িটি এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলে ওই পথচারী মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারগাঁ পৌরসভা থেকে আদমপুর সড়কের আমিনপুর এলাকায় রোববার বিকেলে ৫টার দিকে সোনারগাঁ এসিল্যান্ডকে বহনকারী (নারায়ণগঞ্জ-ঠ-১১-০০২১) গাড়ি দ্রুতগতিতে এসে দিলীপকে চাপা দিয়ে বাড়ির টিনের বেড়া ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। গাড়িতে থাকা এসিল্যান্ড মো: ইব্রাহিম ও গাড়িচালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট লেখা ছিল।শামীম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, এসিল্যান্ডের গাড়িটি সকলের কাছে পরিচিত। যে গতিতে গাড়িটি আসছিল। এমন গতিতে মহাসড়কেও গাড়ি চলে না। লিংক রোডে মনে হয়েছে ১০০ গতিতে গাড়িটি আসছিল। গাড়িটি পথচারী দিলীপকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কি কারণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালো সেটা বুঝতে পারছি না।সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান পিপিএম বলেন, আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। ঢাকা মেডিকক্যাল কলেজে নেয়ার পথে মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তা গ্রহণ করা হবে।সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, নিহত পরিবারের সাথে আমাদের আলোচনা চলছে। এসিল্যান্ডের গাড়ির চালকের গাফলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park