1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

‎সেনাসদস্যের অনুপস্থিতির সুযোগে পাটকেলঘাটায় পৈত্রিক সম্পত্তি জবরদখল, লক্ষাধিক টাকার গাছ কর্তনের অভিযোগ*

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত

‎শেখ রায়হান হোসেন, পাটকেলঘাটা, সাতক্ষীরা প্রতিনিধি;‎সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন চোমরখালী গ্রামে দেশের সেবায় নিয়োজিত এক সেনাসদস্যের অনুপস্থিতির সুযোগে তার পৈত্রিক সম্পত্তি জবরদখল করে ফলজ ও বনজ গাছগাছালী কেটে লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় নব্য জামায়াত নেতাদের ছত্রছায় অভিযুক্তরা গায়ের জোরে সম্পূর্ণ বে-আইনিভাবে জমি দখলে নেয়। দখলের পর জমিতে থাকা বিভিন্ন প্রজাতির মূল্যবান ফলজ ও বনজ গাছ কেটে বিক্রি করে দেয়। এতে পরিবারটির প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
‎অভিযুক্তরা হলেন:
‎*১. সাত্তার সরদার (৬৫), পিতা- মাদার সরদার*
‎*২. আলিম সরদার (৪৬), পিতা- সাত্তার সরদার*
‎*৩. সেলিম সরদার (৪২), পিতা- সাত্তার সরদার*
‎সকলের গ্রাম- চোমরখালী, থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা।
‎‎অভিযোগে আরও বলা হয়, শুধু জবরদখলই নয়, অভিযুক্তরা তালা উপজেলা এসি ল্যান্ড অফিসে তথ্য গোপন করে অবৈধভাবে নামপত্তন সৃষ্টি করে জমি নিজেদের নামে নেওয়ার পাঁয়তারা করছে।
‎‎স্থানীয়রা জানান, সেনাসদস্য দীর্ঘদিন ধরে কর্মস্থলে থাকায় বাড়িতে না থাকার সুযোগে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিনের পৈত্রিক ভিটেমাটি আত্মসাতের চেষ্টা করছে। এ ঘটনায় চোমরখালী এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
‎‎ভুক্তভোগী পরিবার জবরদখলকৃত সম্পত্তি উদ্ধার, গাছ কর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ নামপত্তন বাতিলের জন্য জেলা প্রশাসক, সাতক্ষীরা ও উপজেলা নির্বাহী অফিসার, তালার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
‎এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park