1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সিইসিসহ অন্য কমিশনারদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

শনিবার (২১ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। রোববার (২২ জুন) সকালে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করতে যাবেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। সুইস ব্যাংকে অনেক টাকা জমা দেখে মন খারাপ হয়েছে: ফখরুল এর আগে সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।দশম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ বাংলাদেশে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এ নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই বর্জন করে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ ও স্বতন্ত্রসহ ১৭টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়াও নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হওয়ায় নির্বাচনটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। বিএনপির অভিযোগ ছিল ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে কিছু কুকুরকে ভোটকেন্দ্রে দেখা গেছে। কোনো মানুষ ভোট দিতে যায়নি।দশম জাতীয় সংসদ নির্বাচনে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে। অন্য কমিশনাররা হলেন- কাজী রকিবউদ্দীন আহমদ (প্রধান নির্বাচন কমিশনার), মো. শাহনেওয়াজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, মো. জাফর ইকবাল ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জেহাদুল ইসলাম।অন্যদিকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিনের ভোট রাতেই দেয়ার অভিযোগ ছিল বিএনপির। বিএনপিসহ অন্যান্য দলের সাথে দেশের উল্লেখযোগ্য ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচনের দিন দুপুর ২টার সময় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটি নির্বাচন এবং নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে। এবং রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২ জন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। তবে নির্বাচনের দিন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, বিজেপি আন্দালিব রহমান ভোট বর্জন বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ২০২০ সালের ১১ মার্চ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তৈরি প্রতিবেদনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করা হয়।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে কমিশনার ছিলেন রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী।আর সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমি তুমি আর ডামি নির্বাচন বলে অভিযোগ করে বিএনপি। এই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে কমিশনার ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।আগের নির্বাচন কমিশনগুলো বিএনপির বারবার অনুরোধ স্বত্ত্বেও তাদের কোনো কথা না শুনেই ভোটের আয়োজন করে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সেনা মোতায়েনের দাবিও ছিল বিএনপির। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে। আর সেই নির্বাচনে সহযোগিতা করে নির্বাচন কমিশন, এমন অভিযোগ ছিল বিএনপির পক্ষ থেকে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর বিভিন্ন সময়ে বিগত তিনটি নির্বাচনের কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপি। এবার ওই নির্বাচনগুলোতে দায়িত্বপালন করা সিইসিসহ অন্য কমিশনারদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park