1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সারজিস-হাসনাতের আগমন উত্তেজনা জাপার বিক্ষোভ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পঠিত


মাটি মামুন রংপুর ব্যুরো:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে জাতীয় পার্টি অবাঞ্ছিত ঘোষণার পর পুলিশ প্রধানের সঙ্গে তাদের রংপুর আগমনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে।
এই সমন্বয়কের আগমনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে জাতীয় পার্টি রংপুরের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সমন্বয়কদের রংপুরে আসা নিয়ে সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে নগরীর ৩৩টি ওয়ার্ড এবং অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মিটিং করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।এতে দলের চেয়ারম্যানের নিদের্শনা অনুযায়ী আপাতত নৈরাজ্য সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে সরে এসে প্রতিহতের পরিবর্তে সারজিস ও হাসনাতের রংপুর আগমনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি বলে জানানো হয়।জাপা নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমি দলের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। প্রেসিডেন্ট ইস্যুতে দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
এমন অবস্থায় কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি যেন না হয় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। আমরা গঠনমূলক আন্দোলন করতে থাকব। আশা করছি যে কোনো ঘটনা ফেস করার মতো শক্তি ও সক্ষমতা জাতীয় পার্টির রয়েছে।তিনি আরও বলেন, তারা দুজনে পুলিশের প্রধানের সঙ্গে পুলিশ প্রটোকলে আসবেন।এরমধ্যে ষড়যন্ত্র রয়েছে।এর পরে যদি তারা অন্য কোনো সময় আসে তখন দেখা যাবে বিষয়টা।সভা শেষে জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল থেকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দেন নেতাকর্মীরা।সেই সঙ্গে জাতীয় পার্টি নিয়ে ভবিষতে উল্টাপাল্টা মন্তব্য না করার হুঁশিয়ারি দেন তারা।উল্লেখ্য,শনিবার পুলিশ প্রধানের সঙ্গে সফর সঙ্গী হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর রংপুরে আসার কথা রয়েছে।এর আগে সংস্কার ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে যেন জাতীয় পার্টিকে ডাকা নয় এমন স্ট্যাটাস দেন এই দুই সমন্বয়ক। এরপরেই সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করে রংপুরে ঢুকতে না দেওয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।এ ঘোষণার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতারা বিক্ষোভ মিছিল করে এবং পাল্টা কর্মসূচি ঘোষণা করে।এরই মধ্যে রংপুর আসছেন এই দুই সমন্বয়ক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park