1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের”

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পঠিত

“মোস্তাফিজুর রহমান,স্টাফ রিপোর্টার,;
মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো. শফিউর রহমান (শফি)।তিনি সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রাজীব হাসান (রিমু) এবং নির্বাহী সম্পাদক মো. আবু হুরাইয়ার বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়,বাদী সাতক্ষীরা শহরের ইটাগাছা(পশ্চিম পাড়া) এলাকার বাসিন্দা।
তিনি পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ ও এলজিইডির প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। অভিযোগে বলা হয়, গত অক্টোবর মাসে পত্রিকাটির একাধিক সংখ্যায় ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে তাকে সরকারবিরোধী ষড়যন্ত্রকারী,স্ত্রী হত্যাকারী,স্বর্ণ ও কাপড় চোরাকারবারি এবং মানব পাচারকারী হিসেবে উপস্থাপন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের দাবি,এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
মামলার বিবরণে আরও বলা হয়, ২০২৫ সালের ৯ অক্টোবর আইনজীবীর মাধ্যমে বিবাদী পক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা সংবাদ প্রকাশ বন্ধ করেননি। বরং পরবর্তী সংখ্যা গুলোতেও একই ধরনের অভিযোগ পুনরাবৃত্তি করা হয়।

বাদীপক্ষের অভিযোগ, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এক সাবেক দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করায় ওই কর্মকর্তা ও পত্রিকার সংশ্লিষ্টরা একত্র হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মামলার নথিতে উল্লেখ রয়েছে,এ অভিযোগের বিপরীতে পানি উন্নয়ন বোর্ড থেকে বাদীর অনুকূলে চারিত্রিক স্বচ্ছতার প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সম্প্রতি চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রাজীব হাসান (রিমু) কে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যপদ আজীবনের জন্য বাতিল করা হয়েছে।গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে সাতক্ষীরার বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলাটি (মানি নং-০১/২০২৬) দায়ের করা হয়। মামলায় বাদী ৫ কোটি টাকা ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় প্রতিকার চেয়েছেন।
আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন বলে আদালতের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park