1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা–১ আসনে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর বিজয় তালা ও কলারোয়াজুড়ে সাধারণ মানুষের আনন্দের জোয়ার

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা–১ আসনের তালা ও কলারোয়া উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ–এর বিজয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়ের খবরে তালা ও কলারোয়ার বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দ মিছিলের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেন। দীর্ঘদিন পর একটি গ্রহণযোগ্য ও জনবান্ধব নেতৃত্ব পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করছেন।
সাধারণ মানুষ বলছেন, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ একজন শিক্ষিত, সৎ ও নীতিবান মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের অবদান ভোটারদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা আশা করছেন, তার নেতৃত্বে তালা ও কলারোয়া উপজেলায় শিক্ষা, অবকাঠামো ও সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে।এলাকাবাসীর মতে, এই বিজয় শুধু একজন প্রার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও পরিবর্তনের প্রত্যাশার প্রতিফলন। নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে তারা একটি শান্তিপূর্ণ, উন্নত ও দুর্নীতিমুক্ত এলাকার প্রত্যাশা করছেন।
উল্লেখ্য, সাতক্ষীরা–১ আসনের এই নির্বাচনী ফলাফল ঘিরে তালা ও কলারোয়ায় এখনো আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park