সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের দুই শ্রমিক ইউনিয়নের মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। ১৬ জুলাই ভোমরা স্থল বন্দর নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয় থেকে উক্ত মনোনয়নপত্র বিক্রি করা হয়। উক্ত শ্রমিক ইউনিয়নের নির্বাচন আমামী ২ আগস্ট ২০২৫, ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের হাতে নমিনেশন পেপার তুলে দিচ্ছেন ভোমরা স্থলবন্দর হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়নের (১১৫৯) এর প্রধান নির্বাচন কমিশনার ও (১১৫৫) এর নির্বাচন কমিশনার ইসরাইল গাজী, সহকারী নির্বাচন কমিশনার মো. আবু মুসা, পরিতোষ কুমার ঘোষ, আসাদুল ইসলাম, রেজাউল ইসলাম, লুৎফুর রহমান মন্টু, আব্দুস সবুর, আব্দুল জলিলসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিক নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। দুই শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি: (১১৫৯)এর ৩২টি নির্বাচনী মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ (১১৫৫)এর ২৯টি নির্বাচনী মনোনয়নপত্র বিক্রি হয়েছে।