1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা চিকিৎসকের অবহেলায় ট্রমা সেন্টারে কিশোরের মৃত্যু, ৩০ হাজার টাকা আদায়ের

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

অভিযোগনিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা ট্রমা সেন্টারে চিকিৎসা অবহেলার কারণে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত কিশোর তাহসিন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের মান্নানের ছেলে।নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (২ জুন) দুপুরে নারকেল গাছে উঠতে গিয়ে গুরুতর আহত হয় তাহসিন। পরে তাকে দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তবে হাসপাতালে ভর্তির পর দীর্ঘ সময় কোনো চিকিৎসক বা নার্সকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।পরিবারের দাবি, দীর্ঘ অপেক্ষার পর সার্জারি বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সরকার এসে তাহসিনকে দেখেন এবং কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষা সম্পন্ন হলেও রিপোর্ট দিতে হাসপাতাল কর্তৃপক্ষ রাত ৯টা পর্যন্ত সময় নেয়। পরে চিকিৎসক জানান, তাহসিনের লাংস (ফুসফুস) ফেটে গেছে এবং এ হাসপাতালে তার চিকিৎসা সম্ভব নয়। এ কথা জানানোর কিছুক্ষণ পরই তাহসিন মারা যায়।স্বজনদের অভিযোগ, হাসপাতালে অবস্থানকালে তাহসিন শ্বাসকষ্টে ভুগলেও তাকে কোনো অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়নি। এমনকি জরুরি মুহূর্তে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কাউকেও খুঁজে পাওয়া যায়নি। তারা আরও বলেন, তাহসিনের আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল, কিন্তু সাতক্ষীরা ট্রমা সেন্টারে কোনো আইসিইউ সুবিধা নেই।পরিবারের সদস্যদের অভিযোগ, রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তারা অন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে সহযোগিতা করেনি। বরং চিকিৎসা ব্যয় বাবদ প্রায় ৩০ হাজার টাকা আদায় করা হয়েছে।এ বিষয়ে বক্তব্য জানতে সাতক্ষীরা ট্রমা সেন্টারের মালিক ডা. হাফিজ উল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।অন্যদিকে, সাতক্ষীরা ট্রমা সেন্টারের ম্যানেজার জনি প্রথমে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে দাবি করলেও পরে তাহসিনের মৃত্যুর বিষয়টি স্বীকার করেন। তবে তিনি বলেন, “তাহসিনের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি।”ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park