নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মা-দক, নগদ অর্থ ও দেশীয় অ-স্ত্রসহ সাতক্ষীর শহরের পলাশপোল এলাকার আমিনুল সরদারের ছেলে মো. ইয়াসিন আরাফাত (২৫), কামালনগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাকিব হোসেন (২০) এবং একই এলাকার মৃত মুকুল হোসেনের ছেলে মো. মুরাদ হোসেন (২০) গ্রেপ্তার।
আজ বুধবার (১৪ জানুয়ারি) পলাশপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী জানায়, অভিযানে ৪২০ পিস ই-য়াবা ট্যাবলেট, মা-দক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ছয়টি দেশীয় অ-স্ত্র, ১৫টি লা-ঠি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।