1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে এক শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে এক শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামে।নিযাতনের শিকার ওই শিশুর নাম কাকলী খাতুন নুসরাত (৭)। সে ওই এলাকার হামজার আলীর ছেলে। ৫বছর আগে নুসরাত তার মাকে হারিয়েছে। বর্তমানে নুসরাত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন শিশু নুসরাত দুপুওে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে রেজোয়ান গাজীর শিশু কন্যা খেলার সময় শিশু নুসরাতের চুল কেটে দেয়। এতে শিশু নুসরাতের উপর রাগম্বিত হয়ে ওই শিশু কন্যাকে তাড়াতে থাকে। এসময় ওই শিশু কন্যার মাতা একই এলাকার জান্নাতুল খাতুন রানী (২৮) ও তার দাদী আব্দুল মালেক গাজীর স্ত্রী তাসলিমা খাতুন (৫৫) শিশু নুসরাতকে ধরে আছড়াতে থাকে। এমনকি তার বুকের উপর উঠে দাড়িয়ে নির্যাতন করে। এসময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার কওে সাতক্ষীরা সদও হাসপাতালে ভর্তি করে।আহত শিশু নুসরাতের পিতা হামজার আলী এ প্রতিবেদককে জানায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে তারা আমার মা হারা অসহায় শিশুটিকে একা পেয়ে মারধর ও নির্যাতন করে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।স্থানীয়রা জানান, ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।এব্যাপারে সদর থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছিল।
সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park