নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের কাছে অভিযোগ এসেছে যে, একই ব্যক্তি একই দিনে একাধিক ফিলিং স্টেশন থেকে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে তা কালোবাজারি ও চোরাচালানের কাজে ব্যবহার করছে।
এমন পরিস্থিতিতে অতিরিক্ত তেল মজুদ, কালোবাজারি ও চোরাচালান রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে।
এই প্রেক্ষাপটে “ফুয়েল কার্ড” চালুর বিষয়টি আলোচনায় আসে। এর মাধ্যমে একই ব্যক্তি যাতে একাধিক ফিলিং স্টেশন থেকে একই দিনে অতিরিক্ত তেল সংগ্রহ করতে না পারে এবং সরকারি নির্ধারিত সীমা অনুযায়ী প্রত্যেক মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়—সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, এই ব্যবস্থা শুধুমাত্র স্থানীয় সমস্যা সমাধানের জন্য নেওয়া হয়েছে। তবে ফুয়েল কার্ড চালুর বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
এ কারণে ফুয়েল কার্ড সংক্রান্ত কোনো বিভ্রান্তিতে না পড়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।
প্রচারে: জেলা প্রশাসন, সাতক্ষীরা