নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা:
পাটকেলঘাটা এলাকার খাদ্য গুদাম কর্মকর্তার মনিরুল ইসলাম বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণ কার্যক্রমে স্বচ্ছতার অভাব, ওজনে কম দেওয়া, ডিলারদের সঙ্গে অসদাচরণ এবং অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।অভিযোগ রয়েছে, সরকারি বরাদ্দ অনুযায়ী চাল ও খাদ্যশস্য যথাযথভাবে বিতরণ না করে বিভিন্ন অজুহাতে বিলম্ব করা হচ্ছে। এতে করে সাধারণ উপকারভোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। কিছু ডিলার অভিযোগ করেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে বিশেষ সুবিধা ছাড়া কাজ সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, গুদামে খাদ্যশস্য গ্রহণ ও বিতরণের সময় যথাযথ তদারকি নেই। ফলে সরকারি সম্পদের সঠিক হিসাব-নিকাশ নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ জানাতে গেলে অনেক ক্ষেত্রে চাপ বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটছে বলে জানা গেছে।
সচেতন মহল মনে করছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। খাদ্য গুদাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট খাদ্য গুদাম কর্মকর্তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।