1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার-৪টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রার্থিরা

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

সাতক্ষীরা সংবাদদাতা: উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।মিজ্ আফরোজা আখতার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সময়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদেন সাতক্ষীরা ৩ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা ৪ আসনের প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ইসলামি আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা আমির, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড আব্দুস সুবহান মুকুল, এড আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর আসির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন,কালিগঞ্জ আমির মোহাস্মদ আলী, আশাশুনি আমির তারিকুজ্জামান তুশার, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park