1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার সুন্দরবনের গভীরে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছেন বাবলু গাজী

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

সুন্দরবনের গভীরে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছেন বাবলু গাজী (৪৮) নামের এক মৌয়াল। সহযাত্রী মৌয়ালদের সাহসী প্রতিরোধ আর লড়াইয়ে শেষ পর্যন্ত বাঘের থাবা থেকে উদ্ধার করা সম্ভব হলেও গুরুতর আহত হয়েছেন তিনি।
গতকাল রোববার সকাল আটটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খাল এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ২৪ ঘণ্টা পর আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁকে লোকালয়ে নিয়ে আসা হয়।
বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। চিকিৎসার জন্য প্রথমে তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান শরিফুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, ওই রোগীর অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর শরীরে অনেকটা ক্ষত আছে, তাঁর অস্ত্রোপচার করতে হবে।
মৌয়াল দলটির নেতা ইউসুফ গাজী বলেন, গত বুধবার সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ পাস নিয়ে ১১ সদস্যের একটি দল সুন্দরবনে মধু সংগ্রহে যায়। বাবলু গাজী ও তাঁর বাবা মালেক গাজীও সেই দলে ছিলেন। গতকাল সকালে পায়রাটুনি খাল এলাকায় মধুর চাক খোঁজা হচ্ছিল। বাবলু গাজী ছিলেন একটু সামনে। এ সময় ঝোপের আড়াল থেকে অতর্কিত বাবুলের ওপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। মুহূর্তের মধ্যে অন্য মৌয়ালরা চিৎকার করে লাঠিসোঁটা নিয়ে বাঘটির ওপর পাল্টা আক্রমণ চালায়। প্রায় ১৫ মিনিট ধরে চলে মানুষ আর বাঘের এই লড়াই। একপর্যায়ে বাঘটি বাবলুকে ছেড়ে দিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।বাবুলের বাবা মালেক গাজী বলেন, ‘পোলার নে একলগে মধু ভাঙতি গেলাম। হঠাৎ বাঘ অ্যাসে পোলার উপর ঝাঁপ দে পড়ল। পরে লাঠিসোঁটা নে আমরা বাঘের উপর ঝাঁপ দে পড়ি। ১৫-২০ মিনিট ধুরে ৫-৬ জন বাঘের তরে নড়াই কুরে পোলাডারে বাঁচাতি পারেছি। কিন্তু তাঁর শরীরের অনেক জায়গায় জখম হইছে।’সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া মানেই মৃত্যুর ঝুঁকি বলে জানান মৌয়াল আরাফাত গাজী। তিনি বলেন, কখনো বাঘ, কখনো কুমির, আবার কখনো বনদস্যুদের আতঙ্কে থাকতে হয়। এর সঙ্গে আছে মহাজনদের চাপ। সংগ্রহ করা মধু মহাজনদের কাছে নির্ধারিত দামে বিক্রি করতে বাধ্য হন তাঁরা।বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, একজন মৌয়াল বাঘের আক্রমণে আহত হয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। আহত ব্যক্তির স্বজনেরা এখনো সরাসরি যোগাযোগ করেননি। তবে তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park