1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার লম্পট, চরিত্রহীন, দুর্নীতিবাজ ঘুষখোর, নারীলোভী, মাদকাসক্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৪১ বার পঠিত

সাতক্ষীরার লম্পট, চরিত্রহীন, দুর্নীতিবাজ ঘুষখোর, নারীলোভী, মাদকাসক্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার লম্পট, চরিত্রহীন, দুর্নীতিবাজ ঘুষখোর, নারীলোভী, মাদকাসক্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে শত শত নারী ও পুরুষ।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড় মোড়ে “সাতক্ষীরা জেলাবাসীর” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী এবং সঞ্চালনা করেন জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান।মানববন্ধনে বক্তব্য রাখেন গণ আন্দোলন জোটের আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, জেলা শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন, জেলা তরুণ দলের সাবেক সভাপতি আব্দুর রউফ রাজা এবং জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক এসএম রবিউল ইসলাম।বক্তারা অভিযোগ করে বলেন- লম্পট, নারী লোভী, দুর্নীতিবাজ ও মাদকাসক্ত সিভিল সার্জন আব্দুস সালাম দীর্ঘদিন ধরে দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। নার্সদের সঙ্গে অশোভন আচরণ করেন, এমনকি নিজের সরকারি কোয়ার্টারের আয়াকে কু-প্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ করেন বক্তারা।এই দুর্নীতিবাজ ডাঃ আব্দুস সালামের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলা হয়, সম্প্রতি তার বিরুদ্ধে মাদক সেবন ও নারী কেলেঙ্কারি অভিযোগে তদন্ত করা হলেও তা ছিল শুধু মাত্র লোক দেখানো। সে সময় তদন্তের দিন তদন্তকারী কর্মকর্তাকে ফেয়ারওয়েল দেওয়া হয় এবং রাজকীয় ভাবে আপ্যায়ন করা হয়। যাহা তদন্তকারী কর্মকর্তাকে প্রভাবিত করার সামিল বলে মনে করেন সাতক্ষীরার সচেতন মহল।একই সাথে সিভিল সার্জেন অফিসের প্রধান সহকারি দরবেশ বাবা খ্যাত আশিক নেওয়াজ ওরফে মহব্বত আলীর ও অপসারণের দাবি জানানো হয় মানববন্ধনে।এদিকে কোনো কারণ ছাড়াই সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অপসারণ করেছেন এ দুর্নীতিবাজ সিভিল সার্জেন যা জেলা স্বাস্থ্যসেবার পরিবেশকে আরও অস্থির করে তুলেছে। মানববন্ধনে দ্রুত দুর্নীতিবাজ ডা. আব্দুস সালামের অপসারণ দাবি জাননো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park