1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার মাটিতে কোনো সন্ত্রাসী, ডাকাত বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না পুলিশ সুপার আরফিন জুয়েল,

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরার মাটিতে কোনো সন্ত্রাসী, ডাকাত বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরফিন জুয়েল। জেলাজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট ছিল বলে জানা গেছে। তার গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ সুপার আরফিন জুয়েল বলেন, “যারা সন্ত্রাস, ডাকাতি কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকবে, তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার মাটিতে অপরাধীদের জায়গা নেই—তাদের স্থান হবে জেলখানা।” তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশের বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।একই সঙ্গে তিনি পুলিশের ভেতরেও কঠোর বার্তা দেন। কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য যদি মাদক ব্যবসায়ী বা অপরাধীদের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। “আইনের দৃষ্টিতে সবাই সমান—এখানে কোনো আপস নেই,” বলেন তিনি।
তিনি আরও বলেন, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো অপরাধমূলক তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় গোপন রেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন।
সাতক্ষীরার সর্বস্তরের জনগণ পুলিশ প্রশাসনের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন। সচেতন মহল মনে করছেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে জেলায় সন্ত্রাস, মাদক ও ডাকাতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park