1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরা’র বিকাশ এজেন্টের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলায় রবিবার (৮ মার্চ) দুপুরে কৃষ্ণনগর এলাকায় এক বিকাশ এজেন্টের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা আনুমানিক ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মৌতলা গ্রামের মৃত মোঃ ওলি আহম্মেদের পুত্র, ৩৫ বছর বয়সী মো. মোকলেছুর রহমান স্থানীয় বিকাশ এজেন্ট। স্থানীয়দের বরাত অনুযায়ী, দুপুর আনুমানিক ২টার দিকে মোটরসাইকেলযোগে কৃষ্ণনগর বাজারের পথে যাওয়ার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। দুর্বৃত্তরা মোকলেছুরকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয়ে নগদ টাকাভর্তি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। হামলায় তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনার পর কৃষ্ণনগর ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।স্থানীয়রা হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবংদৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park