1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার পাটকেলঘাটায় নিষিদ্ধ পলিথিন ব্যবসার অভিযোগে আলোচনায় মিলন সাধু, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা এলাকায় নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবসা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সরবরাহ করে বিপুল সম্পদের মালিক বনে গেছেন মিলন সাধু নামের এক ব্যবসায়ী। অথচ বিষয়টি প্রশাসনের নজরে এলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগ রয়েছে, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় সরকার বহু আগেই পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পাটকেলঘাটা বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় মিলন সাধুর নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সচেতন মহল বলছে, প্রতিদিন ট্রাক ও ভ্যানে করে বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ পলিথিন এনে গুদামজাত করা হয় এবং পরে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে সরকারি আইনও প্রকাশ্যে লঙ্ঘিত হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এই ব্যবসার মাধ্যমে অল্প কয়েক বছরে বিপুল সম্পদের মালিক হয়েছেন মিলন সাধু। এলাকায় জমি কেনা, বাড়ি নির্মাণসহ বিলাসবহুল জীবনযাপন নিয়ে নানা আলোচনা রয়েছে।
এলাকাবাসীর প্রশ্ন, যদি নিষিদ্ধ পণ্যের ব্যবসা প্রকাশ্যে চলতেই থাকে, তাহলে প্রশাসন এখনো নীরব কেন? সংশ্লিষ্ট দপ্তরগুলোর তদারকি কোথায়?
সচেতন নাগরিকরা দ্রুত তদন্ত করে অবৈধ পলিথিন ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনারও আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park