1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে জিএফের চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে হত দরিদ্রদের জন্য ঈদুল আযহার বিশেষ বরাদ্দ ভিজিএফ চাউল ওজনে কম দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। রবিবার (২৪ মে) ধানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের উপস্থিতিতে ভিজিএফ কার্ড ধারীদের জন্য ১০ কেজির স্থলে ৮/৯ কেজি করে চাউল বিতরণ করছেন বলে ভুক্তভোগীদের নিকট থেকে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস এবং স্থানীয়রা জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ঈদুল আযহা উপলক্ষে ধলবাড়িয়া ইউনিয়নে ৭৯৪ জন ভিজিএফ কার্ড ধারীর জন্য ৭ টন ৬৯০ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়। রবিবার সকালে উপজেলা খাদ্য গুদাম থেকে ওই চাউল চেয়ারম্যান উত্তোলন করে ঐ দিন দুপুরে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ড ধারীদের মধ্যে চাউল বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক কারিধারীকে ১০ কেজি করে চাউল দেওয়ার কথা থাকলেও কার্ড ধারীদের চাউল ৮/৯ কেজি করে দেওয়া হয়েছে। কার্ডধারী রোকেয়া, মোবারক সহ অনেকে বলেন চাউল কমের ব্যাপারে চেয়ারম্যান বলেন খরচের জন্য কেটে রাখা হয়েছে। সরকারি মূল্যে প্রতি কেজি ৪৯ টাকা করে সরকার ক্রয় করলে ১ কেজি করে কার্ডধারীদের কম দিলে ১ টন ১৯১ কেজি বিতরণ না করায় ৫৮,৩৫৯ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর আগেও ধল বাড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের মৃত বয়স্ক ভাতা, বিধবা ভাতা ভোগিদের কার্ডের টাকা তুলে আত্মসাতের দায়ে জরিমানা ও দুর্নীতি দমন কমিশনের মামলায় ভোগান্তির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে কাজের অনিয়, দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের ঘটনা তদন্তাধিন আছে । এ ব্যাপারে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আমি সঠিক ভাবে মেপে দিয়েছি বাইরে যদি সাংবাদিকদের সামনে মেপে কম হয় সে ব্যাপারে আমি দায়ী না। চাউল বিতরণের সময় ধলবাড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন উপস্থিত থাকার কথা থাকলে তাকে পাওয়া যায়নি এ বিষয়ে তার নিকট একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি । বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) মিলন কুমার সাহার নিকট কথা বললে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park