1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার আলোচিত ‘লেডি ডাকাত’ মাসুরা বেগমসহ সংঘবদ্ধ অপরাধী চক্রকে গ্রেপ্তার করে অস্ত্র, মাদক ও লুন্ঠিত মাল উদ্ধারের আহ্বান

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার আলোচিত ‘লেডি ডাকাত’ মাসুরা বে গম ও তাঁর সহযোগী চোর, ডাকাত, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ী, ব্ল্যাকমেলার এবং সুন্দরবনের ডাকাত সংশ্লিষ্ট একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলার সচেতন নাগরিক ও সুশীল সমাজের সদস্যরা।এ বিষয়ে তারা বাংলাদেশ পুলিশের মাননীয় মহাপরিদর্শকের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে মাসুরা বেগম (৩২) ও তাঁর সহযোগীরা সংঘবদ্ধভাবে চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব কর্মকাণ্ডের ফলে জেলার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।
অভিযোগে বলা হয়, মাসুরা বেগম ও তাঁর সহযোগীরা টেমি হাফিজ সিন্ডিকেটের অন্যতম সদস্য, মাদক, ব্ল্যাকমেইল ও ডাকাতিসহ পাঁচ মামলার আসামি মাক্ষি রানীকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন ভিডিও প্রচার করেছেন। এসব ভিডিওতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে। অভিযোগকারীদের মতে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানহানি করে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে নেওয়ার অপচেষ্টা হিসেবেই এসব ভিডিও প্রচার করা হয়।স্থানীয় সূত্রের বরাতে অভিযোগে আরও উল্লেখ করা হয়, বর্তমানে মাসুরা বেগম ও তাঁর সহযোগীরা সাতক্ষীরা শহরের জামায়াত অফিসসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। শ্রমিক লীগ কর্মী ও মানবাধিকার কর্মী পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে অজ্ঞান পার্টি, চুরি, ডাকাতি, ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীরা দাবি করেন, প্রশাসনের কিছু অসাধু সদস্য, থানা পুলিশের কয়েকজন সদস্য, ভুয়া সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তির সহযোগিতায় এই চক্রটি বারবার আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে। এমনকি গ্রেপ্তারের পরও ১০–১৫ দিনের মধ্যে জামিনে মুক্ত হয়ে পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।অভিযোগপত্রে কালিগঞ্জ উপজেলার মধুসূদন কর্মকারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনার কথাও উল্লেখ করা হয়। পুলিশের তদন্তে মোবাইল প্রযুক্তির মাধ্যমে মাসুরা বেগমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁকে সাতক্ষীরা শহর থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির স্বর্ণালঙ্কার বিক্রির বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় কালিগঞ্জ থানার এফআইআর নং-০৪, তারিখ ০৬ জুলাই ২০২৫; জি.আর নং-১১৯; ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অল্প সময়ের মধ্যেই তিনি জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
অভিযোগে আরও বলা হয়, শ্যামনগরের বাসিন্দা ও দুই সন্তানের জননী মাসুরা বেগম ভেটখালি এলাকার কুখ্যাত চোর সুবানের স্ত্রী। অতীতে তাঁর বিরুদ্ধে এবং তাঁর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ২০১৮ ও ২০২৩ সালেও ইয়াবাসহ তাঁকে আটক করার তথ্য অভিযোগে উল্লেখ করা হয়।এছাড়া, নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা, মিথ্যা মামলা দায়ের এবং পরবর্তীতে তা আদালতে খারিজ হওয়ার বিষয়টিও অভিযোগপত্রে তুলে ধরা হয়। বর্তমানে আবারও মানহানি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।সচেতন নাগরিকদের দাবি, মাসুরা বেগম নিয়মিতভাবে ০১৭৯৫৪৪১৮২৭ ও ০১৭০৬৩৮৭৩৫৫ নম্বর মোবাইল ফোন ব্যবহার করে অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং অপরাধের পরিকল্পনা ও নির্দেশনা প্রদান করেন। কললিস্ট বিশ্লেষণ করলে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা সম্ভব বলে তারা মনে করেন।অভিযোগকারীরা জানান, এই সংঘবদ্ধ অপরাধী চক্রের কারণে সাতক্ষীরা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। তাই জনস্বার্থে ডিবি পুলিশ ও স্থানীয় থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চক্রের সদস্যদের গ্রেপ্তার, তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
সচেতন মহলের প্রত্যাশা, মাননীয় মহাপরিদর্শকের হস্তক্ষেপে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে সাতক্ষীরা জেলার সাধারণ মানুষ পুনরায় শান্তি ও নিরাপত্তা ফিরে পাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park