1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত


নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

অদ্য ০৫ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখে জনাব মোঃ মোকবুল হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার আয়োজনে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরায় ০৩ (তিন) দিন মেয়াদী “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি” সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধের যথাযথ প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও জনসম্পৃক্ততা বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা লাভ করবেন। আপনারা নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় জনগণের আস্থা অর্জন করাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, জনসংযোগ, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগ বিভিন্ন বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের পেশাগত দক্ষতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও সুদৃঢ় হবে। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মিথুন সরকার এবং বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park