1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় দুর্নীতিবাজ সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমানের অপকর্মের শেষ কোথায়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা জেলার তালা উপজেলার খালিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধভাবে সম্পদ অর্জন এবং সাধারণ মানুষকে হয়রানির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, খুলনা, সাতক্ষীরা, পাটকেলঘাটা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জমি ক্রয় করেছেন, যার অর্থের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব সম্পদের বিষয়ে যথাযথ তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

এলাকাবাসীর অভিযোগ, বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে নিরীহ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করা হয়েছে। এসব ঘটনায় অনেক পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ক্ষমতার প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী বলয় গড়ে তোলা হয়েছিল, যার কারণে অনেকেই ভয়ে মুখ খুলতে পারেননি। বর্তমানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

তবে উল্লেখ্য, উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে মোজাফফর রহমানের বক্তব্য জানা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park