1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় দুই ঘের মালিক গুলিবিদ্ধ – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৬ বার পঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের হরিনখোলা বিলে অলঙ্গ মন্ডল (৫৮) ও জগদিস মন্ডল (৫৪) নামে দুই ঘের মালিককে গুলিবিদ্ধ করেছে দূর্বিত্তরা। একই সময় আহত হয়েছে মৎস ঘেরের দুই কর্মচারী কাতলা মুন্ডা ও বিশ্বনাথ মন্ডল। রবিবার রাত দেড়টার দিকে হরিনখোলা বিল এলাকায় ঘটনাটি ঘটে। অলঙ্গ মন্ডল ও জগদিস মন্ডল একই এলাকার মৃত অভিরাম মন্ডলের ছেলে। তারা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা সনাতন গোলদার জানান, বাড়ির পাশে বিলে দুইভাইয়ের ১শত বিঘা একটি মৎস ঘের রয়েছে। এছাড়া তাদের বাড়ির জমি নিয়ে একই এলাকার শেখর মন্ডল ও শিবপদ মন্ডলের সাথে বিরোধ ছিলো । রবিবার রাত দেড়টার দিকে মৎস্য ঘেরে৭/৮জন ডাকাতি করতে আসে।ওইসময় কর্মচারীকে ফোন দিয়ে মালিক কে আসতে বলে। কথা মত কাজ করায় তাদের মারপিট করতে থাকে। পরে ওই দুই ঘের কর্মচারীকে জোর পূর্বক বাড়িতে নিয়ে আসে পরে তারা দুই ভাইকে গুলি করতে থাকে। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় দূর্বিত্তরা।পরে ঘটনাটি থানা পুলিশকে জানিয়ে তাদের আহত অবস্তায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অলঙ্গ মন্ডল জানান,রাত দেড়টার দিকে বাড়িতে ৪/৫জন দূর্বিত্তরা এসে বাড়িতে হামলা করে। ওই সময় তারা অস্ত্রদিয়ে তাদের ওপর গুলি করতে থাকে এতে তিনি ডান পায়ে গুলি বিদ্ধ হন। একই সাথে তার ভাই জগদিস মন্ডলের দুই পায়ে সহ শরীরে ৫টি গুলি লাগে। পরে
তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় দূর্বিত্তরা।
পাটকেলঘাটা থানার উপ- পরিদর্শক জাহিদ হোসেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park