1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় কৃষক লীগের কান্ড নিজের অপকর্ম আড়াল করতে সংবাদ সম্মেলনের চেষ্টা? শেখ শাহাবাজ আলীর বিরুদ্ধে স্থানীয়দের নতুন অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা:
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের আলোচিত ব্যক্তি শেখ শাহাবাজ আলীকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন। তবে অভিযোগকারীদের ভাষ্য, এটি মূলত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার একটি প্রচেষ্টা।
স্থানীয়দের অভিযোগ, শেখ শাহাবাজ আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা। তাদের বক্তব্য, অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করলে জনগণের মধ্যে বিদ্যমান সংশয় দূর হবে।
এলাকাবাসীর আরও দাবি, সম্প্রতি অনুষ্ঠিত মানববন্ধনেও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তারা বলেন, কোনো ব্যক্তি প্রভাবশালী হলেই যেন তদন্ত বা আইনগত প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়।অন্যদিকে, শেখ শাহাবাজ আলী তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানা সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং অভিযোগ অসত্য প্রমাণিত হলে সে বিষয়টিও জনসম্মুখে স্পষ্ট করা হোক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park