1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাংবাদিকের ওপর হামলা: অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরলেও নীরব প্রশাসন! ভোলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ভোলা;
ভোলা জেলায় এক গণমাধ্যমকর্মীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার পরও অভিযুক্তদের প্রকাশ্যে ঘোরাফেরা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, শশীভূষণ থানায় মামলা নং-২৩৪/২৬, তারিখ ২২ মে ২০২৬ ইং দায়ের হওয়ার পরও হামলাকারীরা নির্বিঘ্নে থানার আশপাশে অবস্থান করছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা চা-স্টল ও বিভিন্ন আড্ডাস্থলে প্রকাশ্যে চলাফেরা করলেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ চোখে পড়ছে না।এ ঘটনায় সাংবাদিক সমাজ ও সচেতন মহলের প্রশ্ন—একজন গণমাধ্যমকর্মী হামলার শিকার হওয়ার পরও যদি অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাহলে আইনের শাসন কোথায়?অন্যদিকে অভিযোগ রয়েছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সামান্য অভিযোগ উঠলেই কিছু অসাধু মহল ও প্রশাসনের নির্দিষ্ট অংশ অত্যন্ত দ্রুত সক্রিয় হয়ে ওঠে। তদন্তের নামে চলে হয়রানি, ফোনকল, চাপ সৃষ্টি ও মানসিক নির্যাতন। এতে করে স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন গণমাধ্যমকর্মীরা।সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সত্য প্রকাশ করাই যদি আজ সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়বে। একজন সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধ তুলে ধরেন। অথচ তার নিরাপত্তা নিশ্চিত না করে উল্টো তাকে হয়রানির শিকার হতে হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।দেশজুড়ে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।এদিকে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠেছে—আইনের চোখ কি সত্যিই সবার জন্য সমান, নাকি প্রভাবশালী সন্ত্রাসীদের জন্য আলাদা কোনো “ভিআইপি আইন” কার্যকর রয়েছে?
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park