1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সরকারি ১১ মণ বই বিক্রি করলেন প্রধান শিক্ষক – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

মাটি মামুন রংপুর।
রংপুরের পীরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ মণ বই কেজি দরে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠছে ছাওলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে। ২০২৪ শিক্ষাবর্ষে এসব নতুন বই ২০ টাকা কেজি দরে কিনে আটক হয়েছেন ভাংড়ী ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৫)।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট বাজারে এ ঘটনা ঘটে।
আটক সাইফুল ইসলাম একই ইউনিয়নের দামুশ্বর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
আটক ব্যবসায়ী জানান, তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় ছাওলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম মুকুল ও তার স্ত্রী তাকে ডেকে নিজ বাড়ির গোডাউন থেকে ২০ টাকা কেজি দরে বইগুলো বিক্রি করে দেন।
৪৪০ কেজি (১১ মণ) নতুন বই ভ্যানযোগে বাজারে নিয়ে আসলে ভ্যান থেকে বইগুলো পড়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন নতুন বইসহ সাইফুল ইসলামকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে।
স্থানীয় লোকজন জানান, শিক্ষক মাইদুল ইসলাম দীর্ঘদিন থেকে ১০-১২টি বেসরকারি স্কুলের নামে উপজেলা শিক্ষা অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজসে প্রতি বছর বিপুল পরিমাণ বই উত্তোলন করে আসছিলেন। পরে ওই বইগুলো স্থানীয় বাজারে তিনি বিক্রি করতেন।
তা না হলে তার কাছে এত বই থাকার কথা নয়।
অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কোনো বই বিক্রি করিনি।
পীরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জেলা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park