1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সরকারি কোনো হাসপাতালে যেন বিদ্যুৎ নিয়ে বিপাকে পড়তে না হয় সেজন্য প্রতিটি হাসপাতালে বিদ্যুতের ডাবল ফিডার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত

সরকারি কোনো হাসপাতালে যেন বিদ্যুৎ নিয়ে বিপাকে পড়তে না হয় সেজন্য প্রতিটি হাসপাতালে বিদ্যুতের ডাবল ফিডার (পৃথক দুইটি লাইন) সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।সোমবার (২৫ মে) বিকেলে কুমিল্লা থেকে ফেরার পথে আকস্মিকভাবে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গুরুত্বের দিকে বিবেচনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ৫০ শয্যার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত এক শ শয্যায় উন্নীত করা হবে।চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বেহাল রাস্তার ব্যাপারে তিনি বলেন, সওজের সঙ্গে কথা বলেছি। আগামী ৭ দিনের মধ্যে তারা ব্যবস্থা নেবেন। এদিকে, মন্ত্রী চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।তিনি হাসপাতালের ওয়াশরুমসহ অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেন। এ ছাড়া হাসপাতালের রন্ধনশালায় রোগীদের জন্য তৈরিকৃত খাবার পরীক্ষামূলক খেয়ে দেখেন স্বাস্থ্যমন্ত্রী।এ সময় স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মো. ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, থানা ওসি আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park