
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্পাদকীয় মণ্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি এবং তালা-কলারোয়ার রাজনৈতিক নেতা সরদার মুজিব সাধারণ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সরদার মুজিব বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতিতেও পরিবর্তন আসে। তবে যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সরদার মুজিব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো নিরাপোরাধ সাধারণ মানুষ যেন হয়রানি বা অন্যায়ভাবে গ্রেপ্তারের শিকার না হন। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে যথাযথ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত বিরোধ বা অন্য কোনো কারণে হয়রানির শিকার না হয়—এ বিষয়টি সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে।”
কঠিন সময়েও সোস্যাল মিডিয়ায় সরব রয়েছেন সরদার মুজিব
নিজের অবস্থান প্রসঙ্গে সরদার মুজিব বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিভিন্ন কারণে দেশের বাইরে অবস্থান করলেও তিনি বাংলাদেশেই রয়েছেন তবে পরিবর্তিত পরিস্থিতিতে মব সন্ত্রাসীদের নির্বিচারে গুম খুনের কারণে সকল সিনিয়র নেতাদের অবস্হান সতর্কতা অবলম্বন করতে হচ্ছে
তাঁর দাবি, তিনি কোনো অন্যায় করেননি এবং তাঁর কর্মকাণ্ড সম্পর্কে এলাকার সাধারণ মানুষ অবগত।
তিনি বলেন, “আমি বাংলাদেশেই আছি। আমি কোনো অন্যায় করিনি। তালা-কলারোয়ার সাধারণ মানুষ আমার দীর্ঘদিনের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। তারাই বলতে পারবেন আমি মানুষের জন্য কী করেছি বা মানুষের কল্যাণে কতটুকু করতে চাই
তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত। সত্যতা যাচাইয়ের আগে কাউকে দোষী হিসেবে বিবেচনা না করার আহ্বান জানান তিনি।
মুক্তিযুদ্ধের সংগঠক ও ইউনিয়ন চেয়ারম্যানের সন্তান তিনি
সরদার মুজিব একজন দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে এলাকাবাসীর কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে
তালা-কলারোয়া অঞ্চলের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি তাঁর কাছে শুধু পদ-পদবি বা ক্ষমতার বিষয় নয়; মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।
তালা-কলারোয়া সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য এমপি পদপ্রার্থী হিসেবে আলোচিত সরদার মুজিব বলেন, জনগণের ভালোবাসা ও আস্থা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় শক্তি।
নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্যের আহ্বান
আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশে সরদার মুজিব বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে হবে। কোনো ধরনের উষকানি, সংঘাত বা বিশৃঙ্খলায় না জড়িয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “সাধারণ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে। রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতা সবার আগে।”
তিনি দল-মত নির্বিশেষে সকলের প্রতি শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।সবশেষে সরদার মুজিব বলেন, “দেশ সবার। তাই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের নিরাপত্তা, সম্মান ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। কোনো নিরপরাধ মানুষ যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন—এটাই আমার প্রত্যাশা।”