1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরে ১ চেয়ারম্যানের বিরুদ্ধে ড্রেজার মেশিনে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ,প্রশাসন নীরব ভূমিকায়-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১১৩ বার পঠিত

হাফিজুর রহমানঃ
মহামান্য হাইকোর্টের আদেশ কে অমান্য করে শ্যামনগরে ড্রেজার মেশিনে ও বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তার কাজে ঠিকাদার হাকিম এর কাছে বিক্রির অভিযোগ প্রভাবশালী ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বিরুদ্ধে।আর ঐ চেয়ারম্যান মামুন সংসদ সদস্যের মামা হওয়ার সুবাদে উপজেলা প্রশাসন সাপ লুডু খেলায় রহস্য জনক ভূমিকায় । মহামান্য হাইকোর্টের ১৬৩৯২/২০১৭ খ্রিঃ নং রীট পিটিশন আদেশ অমান্য করে কার্যক্রম চলতে থাকলে পরিবেশ ও জীব জীব বৈচিত্র হুমকির মুখে পড়বে বলে মনে করেন এলাকাবাসী। শ্যামনগরে নদী ভাঙ্গন কবলিত এলাকাসহ ঘনবসতি লোকালয়ে ড্রেজার মেশিনে বা বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করে ঠিকাদারের রাস্তা ভরাটের কাজে বিক্রি অব্যাহত রয়েছে। বর্তমানে রমজাননগর ইউনিয়নের কৈখালী কোসগার্ড থেকে টেংরাখালী সুইচ গেট পর্যন্ত ৩ কিলোমিটার পাউবোর রাস্তায় মুজিবর কাগুচীর ঘের থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করছে রমজাননগর ইউপি চেয়ারম্যান আল- মামুন তবে এ বিযয়ে চেয়ারম্যান আল মামুনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি সত্যতা স্বীকার করেন। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেই কোন ব্যবস্থা। এ ছাড়া সুন্দরবন রিজার্ভ ফরেস্টের বাহিরে চারিদিকে ১০ কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় টেকসই পরিবেশ ব্যবস্থাপনার লক্ষ্যে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ ইউনিয়ন ভুমি কর্মকর্তার মাধ্যমে উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করছে এই মহলটি। তথ্যে আরো জানা গেছে ৪/৫ টি ছোট কার্গো ও ৮/১০টি ইঞ্জিন চালিত ট্রলার প্রতিনিয়ত জোয়ার ভাটার মুখে ভোর সকালে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদী ভাঙ্গন এলাকা থেকে ড্রেজার মেশিনে অবৈধ ভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এ বিষয়ে রমজাননগর ও কৈখালী ইউনিয়নের বহুল আলোচিত সহকারী ভূমি কর্মকর্তা আইনুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ইউএনও মহোদয়ের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে আসি। কিন্তু আমি চলে আসার পর আবার বালু উত্তোলন শুরু করে।পরে আমি স্যারকে বিষয়টি জানিয়েছি। অবস্থা দেখলে মনে হয় এ যেন সাপ লুডু খেলা। চোরে-চোরে মাসতুতো ভাই। মিলেমিশে করি কাজ হারি জিতি নাহি লাজ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি বিষয়টি দেখতেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park